Close Menu
Law Helpline BD

    আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন

    আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।

    What's Hot

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    August 31, 2026

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026
    Facebook YouTube WhatsApp TikTok
    Facebook YouTube WhatsApp TikTok
    Law Helpline BD
    Subscribe Login
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
      • সাক্ষ্য আইন
    • পারিবারিক আইন
      • ভোক্তা অধিকার
    • সড়ক আইন
    • মাদক আইন
      • চাকরির খবর
    • অন্যন্য আইন
    Law Helpline BD
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
    • পারিবারিক আইন
    • সড়ক আইন
    • মাদক আইন
    • অন্যন্য আইন
    Home » সরকারি চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষা প্রস্তুতি-২০২৫ ২০২৬
    চাকরির খবর

    সরকারি চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষা প্রস্তুতি-২০২৫ ২০২৬

    Law Helpline BDBy Law Helpline BDOctober 19, 2025
    Facebook WhatsApp Pinterest Copy Link
    GOVT. JOD CIRCULAR 2025 2026
    Share
    Facebook Twitter WhatsApp Copy Link

    সরকারি চাকরিঃ

    দেশের শিক্ষিত তরুণ তরুণী যে হারে বাড়ছে সে হারে চাকরির শূন্যপদ সৃষ্টি হচ্ছে না। যার কারণে প্রচুর লেখাপড়া করা সত্ত্বেও আমাদের দেশের অনেক তরুণ তরুণীদের বেকার থাকতে হচ্ছে। বর্তমানে সরকারি বা বেসরকারি চাকরির প্রত্যাশীদের প্রতিযোগিতা অত্যন্ত বেশি। তাই আমরা যদি সরকারি চাকরির যথাযথ প্রস্তুতি না নিয়ে লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি তাহলে অসফল হওয়ার সম্ভাবনা থাকবে । আজকে এমন কিছু টিপসের বিষয়ে আলোচনা করব যা সরকারি চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষায় ভালো করার জন্য আপনাদেরকে অনেকটা এগিয়ে রাখবে।

    লিখিত পরীক্ষার প্রস্তুতিঃ

    সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষা অনেকটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের পদের ক্ষেত্রে আলাদা আলাদা প্রশ্ন আসে। তাই প্রত্যেকটি বিষয়ে স্পষ্ট ধারণা নিতে হবে। তাছাড়া যে পদে পরীক্ষা দিতে যাবেন তার পূর্ববর্তী নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো সম্পর্কে ধারণা নেওয়া উচিত। পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নগুলো নিজে নিজে সমাধান করুন কোন জায়গায় আপনার দূর্বলতা রয়েছে শনাক্ত করতে পারবেন। কোন উত্তর কিভাবে দিবেন বা প্রশ্নের সমাধান কিভাবে করবেন তারও একটা প্রস্তুতি নিন। প্রয়োজনে পরীক্ষার হলে যে ভাবে পরীক্ষা দিবেন ঘরে বসে তার মহড়া দিন। তাছাড়া পরীক্ষার প্রশ্নগুলো সমাধানে কোনটিতে কত সময় নিবেন তা আগেই নির্ধারণ করে নিবেন। নৈব্যক্তিক প্রশ্নের উত্তর দেওয়ার সময় একটিতে অতিরিক্ত সময় ব্যয় করা উচিত নয়। একটি নৈব্যক্তিক প্রশ্নে নির্দিষ্ট সময় ব্যয় করার পর আরেকটিতে চলে না। পরবর্তীতে যথেষ্ট সময় থাকলে সমাধান ব্যতীত নৈব্যক্তিক প্রশ্নগুলোর উত্তর দিন।

    ড্রাইভিং লাইসেন্স পেতে কি কি যোগ্যতা লাগে?

    সরকারি চাকরির লিখিত পরীক্ষা ও  করণীয় ও বর্জনীয়ঃ

    ০১। পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে প্রবেশ করুন।

    ০২। পরীক্ষার হলে প্রয়োজনীয় যেমন প্রবেশপত্র, কলম, স্কেল অন্যন্য আনুষাঙ্গিক আগের দিন প্রস্তুত করে রাখুন।

    ০৩। পরীক্ষার হলে মন স্থির রাখা উচিত তাড়াহুড়ো করে কোন কিছুই করতে যাবেন না।

    ০৪। অনেকে চাকরির পরীক্ষা দিতে গিয়ে পাশ্ববর্তী পরীক্ষার্থীদের সাথে অতিরিক্ত গল্প গুজব করে, যার ফলে মূল উদ্দেশ্যে ব্যঘাত ঘটতে পারে।

    ০৫। লিখিত পরীক্ষার সময় নাম ও রোল নম্বর স্পষ্টভাবে লিখবেন।

    মৌখিক পরীক্ষার প্রস্তুতিঃ

    সরকারি চাকরির জন্য প্রতিটি পরীক্ষার ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক পরীক্ষার্থী বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষা থেকে বাদ করেন যা খুবই দুঃখজনক। তবে কিছু কৌশল রয়েছে যা অবলম্বন করলে আপনি সহজেই মৌখিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। মৌখিক পরীক্ষায় নিয়োগকর্তারা সব সময় তাদের যোগ্য প্রার্থী খুজেন। তাই আপনাদের কাজ হল অন্যন্য চাকরি প্রার্থীদের চাইতে নিজেকে আরো যোগ্য হিসেবে প্রমাণ করা। তাছাড়া মৌখিক পরীক্ষায় কিভাবে নিজেকে উপস্থাপন করবেন তার আরো বিস্তারিত নিচে দেওয়া হল।

    ০১। নির্দিষ্ট সময়ের আগে মৌখিক পরীক্ষায় হাজিরঃ

    পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে পৌছানোর জন্য যাওয়া এবং আসার রাস্তা সম্পর্কেও ধারনা নেওয়া উচিত।
    অনেকে তাড়াহুড়া করে পরীক্ষা কেন্দ্রে হাজির হয়। যা একেবারেই ঠিক নয়। দেরিতে মৌখিক পরীক্ষায় হাজিরের ফলে মানসিক বিরুপ প্রভাব পড়তে পারে। অথচ মৌখিক পরীক্ষায় মানসিক স্থিরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারি চাকরির পরীক্ষায় নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে হাজির হউন।

    ০২। সুন্দর পোষাক পরিধান করাঃ

    সরকারি চাকরির পরীক্ষার জন্য পোষাক অবশ্যই গুরুত্বপূর্ণ। পরীক্ষার কেন্দ্রে প্রথম সাক্ষাতে নিজেকে ময়লা পোষাক অথবা এলোমেলো চুলে উপস্থাপন করা এবং অতিরিক্ত রঙ্গিন পোষাক পরিধান করা উচিত নয়। এতে নিয়োগকর্তাদের আপনার প্রতি বিরুপ মনোভাবের সৃষ্টি হতে পারে। যা মৌখিক পরীক্ষায় আপনাকে অনেকটা পিছিয়ে দেবে। তাই অতিরিক্ত রঙ্গিন পোষাক ত্যাগ করে মার্জিত পোষাক উচিত।

    ০৩। শারিরীক ভাষা ও আত্মবিশ্বাসী থাকাঃ

    আমরা জীবনে এমন অনেক মানুষ আমরা দেখতে পাই যাদের শুধুমাত্র শারিরীক ভাষার কারণে আমরা ভালোবাসি না। কারণ তাদের শারীরিক ভাষাটাই যেন বখাটেপনা, বেয়াদবের পরিচয় বহন করে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শারিরীক ভাষার প্রতি বিশেষ নজর দেওয়া উচিত। তাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শারিরীক ভাষা সুন্দর রাখার চেষ্টা করুন। আচার আচরণে যাহাতে আত্মবিশ্বাসের ঘাটতি না হয় সেদিকেও লক্ষ্য রাখুন।

    ০৪। আঞ্চলিক ভাষা ত্যাগ করাঃ

    নিয়োগকর্তা তার অফিস বা কোম্পানির জন্য সবসময় দক্ষ জনবল নিয়োগ দেন। সরকারি চাকরিতেও তার ব্যাতিক্রম নয়। তাই মৌখিক পরীক্ষায় ভালো করতে গেলে আমাদের সব দিক দিয়ে নৈপুণ্য প্রদর্শন করতে হবে৷ তাই আপনি যদি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন বা করবেন তখন অবশ্যই আঞ্চলিক ভাষা ত্যাগ করার চেষ্টা করবেন। কারণ বিশুদ্ধ বাংলায় কথা বলতে সবাই পারে না। তাই যে চাকরি প্রত্যাশী সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবেন তিনি চাকরি নিয়োগ পরীক্ষায় অনেকটা ভালো করবেন।

    ০৫। কেন যোগ্য তার ব্যাখ্যা করাঃ

    আমাদের দেশে কম্পিউটারে দক্ষ ব্যক্তি চাকরি করে কৃষি বিভাগে আবার ইলেক্ট্রনিক বিভাগে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ব্যক্তি চাকরি করেন পানি উন্নয়ন বোর্ডে। যার ফলে কর্মক্ষেত্রে আমরা সফল হতে পারছি না। তাই আপনি যে পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন সে পদে আপনার কোন অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপত্র উপস্থাপন করতে পারেন। অভিজ্ঞতা না থাকলেও কাজের সাথে সংশ্লিষ্ট এমন কিছু উপস্থাপন করুন যা আপনাকে চাকরিতে মনোনয়ন করতে এগিয়ে রাখবে।

    ০৬। নিজের কাজ সম্পর্কে ধারণা নিনঃ

    মৌখিক পরীক্ষায় যে পদে চাকরি প্রত্যাশী সে পদ সম্পর্কে খোজ খবর নিয়ে রাখতে হবে। নিজের দায়িত্ব কর্তব্য কি হতে পারে তার ধারণা রাখুন। কারণ নিয়োগকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কাজের বিষয়ে যে কোন সময় জানতে চাইতে পারে। তাই আপনি যদি নিজের কাজ সম্পর্কে ধারণা রাখেন তাহলে চাকরির মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে আপনাকে অনেকেই সহায়তা করবে।

    ০৭। প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানা রাখুনঃ

    যে প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশী সে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য জেনে রাখুন। বিশেষ করে প্রতিষ্ঠানের ইতিহাস, গঠনের সাল ও তারিখ, কার্যপ্রণালী প্রধানের নাম ইত্যাদি। কারণ এসব তথ্যের উত্তর না দিতে পারলে সরকারি বা বেসরকারি যে কোন নিয়োগ পরীক্ষায় বোর্ডে নিয়োগকারী কর্তৃপক্ষের সুদৃষ্টি অর্জন করতে পারবেন না।

    ০৮। কিছু প্রশ্নের জন্য প্রস্তুত থাকুনঃ

    নিয়োগকারী বোর্ড কর্তৃক কোন প্রশ্নের উত্তর আগে থেকে প্রস্তুত করে রাখবেন না। শুধুমাত্র বোর্ডের প্রশ্ন অনুযায়ী বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করুন। তাছাড়া নিয়োগকারী কর্তৃপক্ষ আপনার আত্মবিশ্বাস ও মনোভাব যাচাই করার জন্য অনেক সময় বিব্রতকর প্রশ্ন করতে পারে সে দিকে সচেতন থাকবেন।নিয়োগকারী বোর্ড অনেক সময় প্রার্থীর সম্মুখে কিছু প্রশ্ন ছুড়ে দেন যেমন (ক) তুমি কি কাজটি করার যোগ্য নিজেকে যোগ্য মনে কর? অথবা (খ) তুমি কেন কাজটি করার জন্য আগ্রহী? প্রশ্নগুলো করার উদ্দেশ্য আপনি তাদের প্রতিষ্ঠানের জন্য যোগ্য কিনা যাচাই করা। তাই এমন ভাবে উত্তর দিন যাহাতে কাজটি সম্পর্কে আপনার যোগ্যতা এবং আন্তরিকতা প্রকাশ পায়।

    ০৯। নিজ এলাকা ও সাম্প্রতিক বিষয়ে ধারনা রাখাঃ

    নিজ এলাকার বিখ্যাত ব্যক্তি, সংস্কৃতি,উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র, গুরুত্বপূর্ণ নান্দনিক স্থাপনা ও সাম্প্রতিক বিষয় সম্পর্কে ধারণা নিন। কারণ নিয়োগকারী কর্তৃপক্ষ এসব প্রশ্নের মাধ্যমে আপনি নিজ বাসস্থান সম্পর্কে কতটুকু জানেন অথবা আন্তর্জাতিক ও সাম্প্রতিক ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল কিনা তা যাছাই করতে পারেন।

    ১০। নিজের সম্পর্কে ব্যক্তৃতা দেওয়াঃ

    সরকারি চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষা বা যে কোন চাকরির নিয়োগকর্তা কর্তৃক একটি পরিচিত প্রশ্ন যে নিজের সম্পর্কে ০৫ মিনিট ব্যক্তৃতা দেন। ফলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীগণ অনেকটা বিব্রতকর অবস্থায় পড়েন। তাই নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক এমন প্রশ্ন উপস্থাপিত হলে সর্বপ্রথম বিচলিত হওয়া যাবে না। মাথা ঠান্ডা করে নিজের নাম, ঠিকানা, স্কুল কলেজ, শিক্ষাগত যোগ্যতা, প্রিয় শখ ইত্যাদি সম্পর্কে সুন্দরভাবে গুছিয়ে বলুন। আপনি নিশ্চিত ভাবে সরকারি বেসরকারি চাকরিসহ যে কোন মৌখিক পরীক্ষায় নিশ্চিতভাবে সফল হবেন।

    Follow on YouTube Follow on Facebook
    Share. Facebook WhatsApp Pinterest Copy Link
    Law Helpline BD
    • Website

    Related Posts

    এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি: এএসআই এর বেতন গ্রেড কত,যোগ্যতা ও কাজ কি?

    By Law Helpline BDAugust 18, 2026

    ডিবি পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৭-২০২৮ | ডিবি পুলিশ হওয়ার যোগ্যতা

    By Law Helpline BDAugust 11, 2026

    সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ২০২৭: সিআইডি হওয়ার উপায়

    By Law Helpline BDJuly 28, 2026

    বাংলাদেশ পুলিশের পদবি সমূহ : পদক্রম, ব্যাজ ও চেনার উপায় (সম্পূর্ণ গাইড)

    By Law Helpline BDJuly 18, 2026
    LATEST POST

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    August 31, 2026

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026

    মাদক বা মাদকদ্রব্য কী? মাদকাসক্তি থেকে মুক্তির উপায়

    August 28, 2026
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    Don't Miss
    দন্ডবিধি আইন

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    By Law Helpline BDAugust 31, 2026

    ভূমিকা ৪৪৭ ধারা মামলা কী এবং ৪৪৭ ধারা কি জামিন যোগ্যএ দুটি প্রশ্ন বাংলাদেশে জমি-সংক্রান্ত…

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026

    মাদক বা মাদকদ্রব্য কী? মাদকাসক্তি থেকে মুক্তির উপায়

    August 28, 2026

    আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন

    আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।

    About Us
    About Us

    আমাদের ওয়েবসাইটে অনলাইনে পরামর্শ, দলিল বা চুক্তি তৈরি, জমি বা পারিবারিক বিরোধ সম্পর্কিত আইনি গাইডলাইন প্রদান করা হয়। এছাড়া ব্লগ বা আর্টিকেল অংশে নানা আইনি বিষয়ে সচেতনতামূলক লেখা প্রকাশ করা হয়

    Email Us: lawhelplinebd@gmail.com
    Contact: +8801760869252

    LATEST POST

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    August 31, 2026

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026
    Calender
    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Aug    
    Facebook YouTube WhatsApp TikTok
    • শর্তাবলী
    • গোপনীয়তা
    • পরিচিতি
    © 2026 Jewel Das. Designed by Law Helpline BD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?