Close Menu
Law Helpline BD
    জনপ্রিয় পোস্ট

    বাংলাদেশের আইনের ধারা ও শাস্তি সম্পর্কে জেনে নিন

    October 1, 2026

    রাগ করে তিন তালাক দিলে কি তিন তালাক গণ্য হবে? ইসলাম ও আইন

    October 1, 2026

    ৪২০ ধারা কি? ৪২০ ধারা মামলা কি জামিন যোগ্য, শাস্তি ও আইন

    October 1, 2026
    Facebook YouTube WhatsApp TikTok
    Facebook YouTube WhatsApp TikTok
    Law Helpline BD
    Subscribe Login
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
      • সাক্ষ্য আইন
    • দেওয়ানী আইন
      • ভোক্তা অধিকার
    • সড়ক আইন
    • মাদক আইন
      • চাকরির খবর
    • অন্যন্য আইন
    Law Helpline BD
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
    • দেওয়ানী আইন
    • সড়ক আইন
    • মাদক আইন
    • অন্যন্য আইন
    Home » থানায় মামলা করার নিয়ম ও মামলার নমুনা কপি (ছবি)।
    ফৌজদারী আইন

    থানায় মামলা করার নিয়ম ও মামলার নমুনা কপি (ছবি)।

    Law Helpline BDBy Law Helpline BDJanuary 24, 2026
    Facebook WhatsApp Pinterest Copy Link
    TANA CASE
    Share
    Facebook Twitter WhatsApp Copy Link

    বিভিন্ন প্রয়োজনে আমাদের থানায় যেতে হয়। অনেকে আইনী ঝামেলায় পড়লে থানায় মামলা করার জন্য যান। কিন্তু থানায় মামলা করার নিয়ম ও মামলার নমুনা কপি সম্পর্কে বিস্তারিত জানা নেই । তাদের জন্য আজকের পোস্ট, আশা করি বিস্তারিত জানতে পারবেন। কোন ব্যাক্তিকে থানায় মামলা করতে হলে তাকে ঘটনার পুরো বিবরণ দিয়ে লিখিত অভিযোগ করতে হবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে ঘটনার বিষয়ে অভিযোগ লেখার জন্য থানায় আলাদা লোক নিয়োগ নেই।

    তাই থানার আশেপাশে কোন রাইটার দিয়ে অথবা থানার ভিতরে কোন পুলিশ সদস্যকে দিয়ে অভিযোগ লিখাতে হবে। তারা ঘটনার মৌখিক বিবরণ শুনে অভিযোগ লিখে দিবে। আপনাকে শুধুমাত্র ঘটনার তারিখ ও সময়, ঘটনার স্থান, স্বাক্ষীর নাম ও ঠিকানা, আসামির নাম ও ঠিকানা ও ঘটনার বিষয়ে বিস্তারিত বিবরণ দিতে হবে। আসামি নাম ও ঠিকানা না জানা থাকলে অজ্ঞাতনামা আসামী দিয়েও অভিযোগ দায়ের করতে পারবেন।

    থানায় জিডি করতে কি কি লাগে।

    থানায় মামলা করার নিয়মঃ ১ম ধাপঃ

    থানায় মামলা করার পূর্বে মনে রাখবেন থানা এবং হাসপাতাল ২৪ ঘন্টা জনগণের সেবা ও সহযোগিতার জন্য খোলা থাকে। সে জন্য আপনার অভিযোগ শুনা এবং গ্রহণ করার জন্য ২৪ ঘন্টা একজন এএসআই অথবা এসআই পদের পুলিশ অফিসার থানায় দায়িত্বরত থাকে। দায়িত্বরত পুলিশ অফিসারকে ডিউটি অফিসার বলা হয়। ডিউটি অফিসারকে সব সময় থানায় পাবেন। উনাকে আপনার অভিযোগের বিষয়ে জানাবেন এবং লিখিত অভিযোগ দিবেন। আপনার ঘটনার বিষয়ে উনি থানার অফিসার ইনচার্জ এর সাথে আলোচনা করবেন।

    থানায় মামলা করার নিয়ম ২য় ধাপঃ

    অফিসার ইনচার্জ প্রয়োজন মনে করলে সরাসরি এফআইআর লিখবেন বা মামলা রুজু করার নির্দেশনা দিবেন। অপরাধের গুরুত্ব অনুযায়ী লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়। সাধারণত- চুরি, ডাকাতি,খুন, দস্যুতা, ধর্ষণ বা গুরুতর আঘাত বা বড় ধরনের অপরাধের অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ সহজেই মামলা রুজু করে নিজে এফআইআরে স্বাক্ষর করেন। মামলাটি তদন্তের জন্য একজন তদন্তকারী পুলিশ অফিসার নিয়োগ দেন। তবে থানার অফিসার ইনচার্জ প্রয়োজন মনে করলে অভিযোগের বিষয়ে মামলা রুজু না করে প্রাথমিক তদন্ত করতে পারেন এবং সত্যতা পাওয়া গেলে মামলা রুজু করবেন। তবে আপনাকে মনে রাখতে হবে আপনার অভিযোগের প্রেক্ষিতে মামলা না হলেও একজন তদন্তকারী অফিসার নিয়োগ করা হবে তিনি বিষয়টি তদন্ত করবেন।

    থানায় মামলা করার নিয়ম ৩য় ধাপঃ

    আপনি ডিউটি অফিসারের সাথে আলাপ করে তদন্তকারী অফিসারের মোবাইল নম্বর সংগ্রহ করতে পারেন। তদন্তকারী পুলিশ অফিসারের কাছ থেকে আপনার অভিযোগ বা মামলার বিষয়ে খোঁজখবর নিবেন। প্রয়োজন হলে থানার অফিসার ইনচার্জ এর সাথে সরাসরি আলাপ করতে পারেন। তদন্তকারী অফিসারের মূল কাজ হল আপনার লিখিত অভিযোগ সত্যি নাকি মিথ্যা তা যাচাই করা। অভিযোগ বা মামলার বিষয়ে উনি নিয়ম অনুযায়ী রিপোর্ট প্রদান করবেন। তাই অভিযোগ বা মামলার বিষয়ে যে কোন সহযোগিতার জন্য তদন্তকারী অফিসারের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন।

    ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯, ৫০৬, ৫০৬ (২), ৩৪ ধারায় মামলা হলে করণীয় কি।

    মামলার নমুনা কপিঃ

    থানায় মামলা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। নিচে থানায় যে সকল অভিযোগ, জিডি বা মামলা হয় তার কয়েকটি নমুনা কপি দেওয়া হল।

    মামলার নমুনা কপি
    মামলার নমুনা কপি

     

    ১। মামলার জিআর নং ও সাল ০২। বাদীর/সংবাদাতার নাম ০৩। আসামী/বিবাদীর নাম ০৪। মামলার ধারা ০৫। তদন্তকারী অফিসারের নাম ০৬। থানার অফিসার ইনচার্জ ৭।  মামলার তারিখ ও সাল।

     

    Follow on YouTube Follow on Facebook
    Share. Facebook WhatsApp Pinterest Copy Link
    Law Helpline BD
    • Website

    Related Posts

    সি আর মামলা হলে করণীয় ও বর্জনীয়

    By Law Helpline BDSeptember 28, 2026

    সি আর মামলার ধাপ সমূহ জেনে নিন

    By Law Helpline BDSeptember 27, 2026

    সি আর মামলা কি?

    By Law Helpline BDSeptember 26, 2026

    জামিন কি? জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে

    By Law Helpline BDSeptember 17, 2026
    আপডেট পোস্ট

    বাংলাদেশের আইনের ধারা ও শাস্তি সম্পর্কে জেনে নিন

    October 1, 2026

    রাগ করে তিন তালাক দিলে কি তিন তালাক গণ্য হবে? ইসলাম ও আইন

    October 1, 2026

    ৪২০ ধারা কি? ৪২০ ধারা মামলা কি জামিন যোগ্য, শাস্তি ও আইন

    October 1, 2026

    বাংলাদেশের আইনের ধারা কতটি?

    September 30, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যম
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    আরও পড়ুন
    অন্যন্য আইন

    বাংলাদেশের আইনের ধারা ও শাস্তি সম্পর্কে জেনে নিন

    By Law Helpline BDOctober 1, 2026

    ভূমিকা বাংলাদেশ একটি আইনশাসিত রাষ্ট্র। দেশের প্রতিটি নাগরিকের অধিকার, দায়িত্ব, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার…

    রাগ করে তিন তালাক দিলে কি তিন তালাক গণ্য হবে? ইসলাম ও আইন

    October 1, 2026

    ৪২০ ধারা কি? ৪২০ ধারা মামলা কি জামিন যোগ্য, শাস্তি ও আইন

    October 1, 2026

    বাংলাদেশের আইনের ধারা কতটি?

    September 30, 2026

    আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন

    আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।

    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমাদের ওয়েবসাইটে অনলাইনে পরামর্শ, দলিল বা চুক্তি তৈরি, জমি বা পারিবারিক বিরোধ সম্পর্কিত আইনি গাইডলাইন প্রদান করা হয়। এছাড়া ব্লগ বা আর্টিকেল অংশে নানা আইনি বিষয়ে সচেতনতামূলক লেখা প্রকাশ করা হয়

    Email Us: lawhelplinebd@gmail.com
    Contact: +8801760869252

    আপডেট পোস্ট

    বাংলাদেশের আইনের ধারা ও শাস্তি সম্পর্কে জেনে নিন

    October 1, 2026

    রাগ করে তিন তালাক দিলে কি তিন তালাক গণ্য হবে? ইসলাম ও আইন

    October 1, 2026

    ৪২০ ধারা কি? ৪২০ ধারা মামলা কি জামিন যোগ্য, শাস্তি ও আইন

    October 1, 2026
    ক্যালেন্ডার
    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Sep    
    Facebook YouTube WhatsApp TikTok
    • শর্তাবলী
    • গোপনীয়তা
    • পরিচিতি
    © 2026 Jewel Das. Designed by Law Helpline BD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?