Close Menu
Law Helpline BD
    জনপ্রিয় পোস্ট

    বাংলাদেশের আইনের ধারা ও শাস্তি সম্পর্কে জেনে নিন

    October 1, 2026

    রাগ করে তিন তালাক দিলে কি তিন তালাক গণ্য হবে? ইসলাম ও আইন

    October 1, 2026

    ৪২০ ধারা কি? ৪২০ ধারা মামলা কি জামিন যোগ্য, শাস্তি ও আইন

    October 1, 2026
    Facebook YouTube WhatsApp TikTok
    Facebook YouTube WhatsApp TikTok
    Law Helpline BD
    Subscribe Login
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
      • সাক্ষ্য আইন
    • দেওয়ানী আইন
      • ভোক্তা অধিকার
    • সড়ক আইন
    • মাদক আইন
      • চাকরির খবর
    • অন্যন্য আইন
    Law Helpline BD
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
    • দেওয়ানী আইন
    • সড়ক আইন
    • মাদক আইন
    • অন্যন্য আইন
    Home » সড়ক পরিবহন আইন ২০১৮ ধারা ৮৭ কি? শাস্তি ও জরিমানা
    সড়ক আইন

    সড়ক পরিবহন আইন ২০১৮ ধারা ৮৭ কি? শাস্তি ও জরিমানা

    Law Helpline BDBy Law Helpline BDSeptember 8, 2026
    Facebook WhatsApp Pinterest Copy Link
    সড়ক পরিবহন আইন ২০১৮ ধারা ৮৭ কি
    Share
    Facebook Twitter WhatsApp Copy Link

    ভূমিকা

    ট্রাফিক আইন ও নির্ধারিত নিয়ম মেনে মোটরযান চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বেপরোয়া ড্রাইভিং, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং কিংবা অন্য যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এসব বিষয় নিয়ন্ত্রণে বাংলাদেশে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন করা হয়েছে।

    সূচিপত্র

    Toggle
    • ভূমিকা
    • সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৮৭ কি?
    • ধারা ৪৪ অনুযায়ী কী কী নিষেধ করা হয়েছে?
    • ৮৭ ধারায় কেন মামলা হয়?
    • সড়ক পরিবহন আইন ২০১৮ ধারা ৮৭-এর শাস্তি ও জরিমানা
    • উপসংহার

    অনেকের মনে প্রশ্ন থাকে, ধারা ৮৭ কি, ৮৭ ধারায় কেন মামলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ ধারা ৮৭-এর শাস্তি কত, ৮৭ ধারায় জরিমানা কত । এসব প্রশ্নের সহজ উত্তর জানার জন্য পুরো আর্টিকেলটি পড়ুন।

    সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৮৭ কি?

    সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৮৭ হলো ধারা ৪৪-এর বিধান লঙ্ঘনের জন্য শাস্তি নির্ধারণকারী একটি ধারা। যদি কোনো ব্যক্তি ধারা ৪৪-এ নির্ধারিত মোটরযানের গতিসীমা বা নিরাপদভাবে মোটরযান চালানোর বিধান লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে ধারা ৮৭ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

    মামলায় পড়লে করণীয় কি জেনে রাখুন !

    ধারা ৪৪ অনুযায়ী কী কী নিষেধ করা হয়েছে?

    সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৪ ধারায় মূলত নিম্নোক্ত বিষয়গুলো নিষেধ করা হয়েছে-

    • নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো যাবে না।
    • বেপরোয়া বা ঝুঁকিপূর্ণভাবে মোটরযান চালানো যাবে না।
    • বিপজ্জনকভাবে ওভারটেকিং করা যাবে না।
    • অননুমোদিতভাবে ওভারটেকিং করা যাবে না।
    • এমন কোনোভাবে গাড়ি চালানো যাবে না, যাতে অন্য মোটরযানের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

    আরও সহজ করে বললে

    ধারা ৪৪ অনুযায়ী একজন চালককে নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে এবং ঝুঁকিপূর্ণ বা অননুমোদিতভাবে অন্য গাড়িকে ওভারটেক করা যাবে না। একই সঙ্গে অন্য যানবাহনের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করাও নিষিদ্ধ।

    ট্রাফিক সাইন কাকে বলে, ট্রাফিক সাইন কত প্রকার ও কী কী?

    ৮৭ ধারায় কেন মামলা হয়?

    সড়ক পরিবহন আইন ২০১৮ ধারা ৮৭-এ মামলা মূলত ধারা ৪৪-এর বিধান লঙ্ঘনের কারণে হতে পারে। অর্থাৎ যদি কোন ব্যক্তি সড়ক পরিবহন আইন ২০১৮-এর  ৪৪ ধারা লঙ্ঘনের করে তাহলে ৮৭ ধারায় মামলা হবে।

    সড়ক পরিবহন আইন ২০১৮ ধারা ৮৭-এর শাস্তি ও জরিমানা

    কোনো ব্যক্তি ধারা ৪৪-এর বিধান লঙ্ঘন করলে তা একটি অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের জন্য তিনি অনধিক ৩ মাসের কারাদণ্ড, অথবা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড, অথবা কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

    অর্থাৎ, ৮৭ ধারার সর্বোচ্চ শাস্তি হলো ৩ মাসের কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড।

    এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, চালকের ক্ষেত্রে শুধু কারাদণ্ড বা জরিমানার বিষয়ই নয়, অতিরিক্তভাবে ১টি দোষসূচক পয়েন্ট কর্তনের বিধানও রয়েছে।

    নোট: আইনে সর্বোচ্চ শাস্তি ৩ মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা-এটা হবেই এমন নয়। কারাদন্ড নাও হতে পারে কিংবা যে কোন অংকের  জরিমানা (যেমন ৫০০ টাকা) হতে পারে। এক্ষেত্রে  মামলার অভিযোগ, প্রমাণ এবং অন্যান্য আইনগত বিষয় বিবেচনা করে আদালত বা আইন প্রয়োগকারী কর্মকর্তা সিদ্ধান্ত গ্রহণ করেন।

    ড্রাইভিং লাইসেন্স পেতে কি কি যোগ্যতা লাগে?

    উপসংহার

    সবশেষে বলা যায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮৭ ধারা কী—এর সহজ উত্তর হলো, এটি মূলত আইনের ৪৪ ধারার বিধান লঙ্ঘনের জন্য শাস্তির বিধান। ৪৪ ধারায় উল্লেখিত নিষেধাজ্ঞা বা বিধান ভঙ্গ করলে পরিস্থিতি অনুযায়ী ৮৭ ধারায় মামলা হয়। এ ধরনের অপরাধের জন্য অনধিক ৩ মাসের কারাদণ্ড, অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

    তাই ৮৭ ধারায় মামলা এড়াতে চালকদের সড়ক পরিবহন আইন মেনে দায়িত্বশীলভাবে গাড়ি চালানো উচিত। বিশেষ করে বেপরোয়া বা ঝুঁকিপূর্ণভাবে গাড়ি না চালানো, নিরাপদভাবে ওভারটেক করা এবং নির্ধারিত গতিসীমা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    Follow on YouTube Follow on Facebook
    Share. Facebook WhatsApp Pinterest Copy Link
    Law Helpline BD
    • Website

    Related Posts

    ট্রাফিক সাইন কাকে বলে, ট্রাফিক সাইন কত প্রকার ও কী কী?

    By Law Helpline BDAugust 11, 2026

    ড্রাইভিং লাইসেন্স পেতে কি কি যোগ্যতা লাগে?

    By Law Helpline BDOctober 18, 2025
    আপডেট পোস্ট

    বাংলাদেশের আইনের ধারা ও শাস্তি সম্পর্কে জেনে নিন

    October 1, 2026

    রাগ করে তিন তালাক দিলে কি তিন তালাক গণ্য হবে? ইসলাম ও আইন

    October 1, 2026

    ৪২০ ধারা কি? ৪২০ ধারা মামলা কি জামিন যোগ্য, শাস্তি ও আইন

    October 1, 2026

    বাংলাদেশের আইনের ধারা কতটি?

    September 30, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যম
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    আরও পড়ুন
    অন্যন্য আইন

    বাংলাদেশের আইনের ধারা ও শাস্তি সম্পর্কে জেনে নিন

    By Law Helpline BDOctober 1, 2026

    ভূমিকা বাংলাদেশ একটি আইনশাসিত রাষ্ট্র। দেশের প্রতিটি নাগরিকের অধিকার, দায়িত্ব, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার…

    রাগ করে তিন তালাক দিলে কি তিন তালাক গণ্য হবে? ইসলাম ও আইন

    October 1, 2026

    ৪২০ ধারা কি? ৪২০ ধারা মামলা কি জামিন যোগ্য, শাস্তি ও আইন

    October 1, 2026

    বাংলাদেশের আইনের ধারা কতটি?

    September 30, 2026

    আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন

    আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।

    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমাদের ওয়েবসাইটে অনলাইনে পরামর্শ, দলিল বা চুক্তি তৈরি, জমি বা পারিবারিক বিরোধ সম্পর্কিত আইনি গাইডলাইন প্রদান করা হয়। এছাড়া ব্লগ বা আর্টিকেল অংশে নানা আইনি বিষয়ে সচেতনতামূলক লেখা প্রকাশ করা হয়

    Email Us: lawhelplinebd@gmail.com
    Contact: +8801760869252

    আপডেট পোস্ট

    বাংলাদেশের আইনের ধারা ও শাস্তি সম্পর্কে জেনে নিন

    October 1, 2026

    রাগ করে তিন তালাক দিলে কি তিন তালাক গণ্য হবে? ইসলাম ও আইন

    October 1, 2026

    ৪২০ ধারা কি? ৪২০ ধারা মামলা কি জামিন যোগ্য, শাস্তি ও আইন

    October 1, 2026
    ক্যালেন্ডার
    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Sep    
    Facebook YouTube WhatsApp TikTok
    • শর্তাবলী
    • গোপনীয়তা
    • পরিচিতি
    © 2026 Jewel Das. Designed by Law Helpline BD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?