পৌরসভায় এলাকায় গ্রেফতারঃ
দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের আইন রয়েছে। পৌরসভা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুলিশ আইনের ৩৪ ধারা তেমনি একটি আইন। এই আইন অনুযায়ী পৌরসভায় ছোট অপরাধে গ্রেফতার হতে পারেন।পুলিশ আইনের ৩৪ ধারা মতে যদি কোনপৌরসভায় ছোট অপরাধের জন্য গ্রেফতার হতে পারেন ব্যক্তি পৌরসভা এলাকায় অথবা সরকার কর্তৃক বিশেষভাবে যে শহরে বলবৎ বা প্রযোজ্য হয়েছে সেখানে কোন ব্যক্তি এমন কোনো কার্য করে যা দ্বারা শহরের লোক, বাসিন্দাদের বিরক্তি অসুবিধা বিপদ কিংবা বিঘ্ন সৃষ্টি করে তাহলে যেকোনো পুলিশ কর্মচারী তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। পৌরসভায় যে ছোট অপরাধে গ্রেফতার হতে পারেন তার বিস্তারিত আলোচনা করা হল।
(০১) অনাবৃত জায়গায় গবাদি পশু জবাই বা মৃত পশুর চামড়া ছড়ানো কিংবা বেপরোয়াভাবে ঘোড়া ছুটান বা অন্য কোন তাড়না করা।
⚖️ অনলাইনে আইনি পরামর্শ নিন
অভিজ্ঞ আইনজীবী এবং সাবেক পুলিশ অফিসারদের মাধ্যমে যেকোন আইনী বিষয়ে পরামর্শ নিন এখনই।
🔍 বিস্তারিত জানতে ক্লিক করুন(০২) নির্দয় বা নিষ্ঠুরভাবে কোন জীব জানোয়ারকে মারধর করা কিংবা যন্ত্রণা দেওয়া।
(০৩) জনসাধারণের বিপদ বা অসুবিধার সৃষ্টি করে রাস্তায় অনাবশ্যকভাবে গাড়ি–ঘোড়া দাঁড় করিয়ে রাখা।
(০৪) খোলা বা উন্মুক্ত জায়গায় বিক্রয়ের জন্য কোন মাল ফেলে রাখা।
(০৫) রাস্তায় আবর্জনা বা জঞ্জাল নিক্ষেপ করা।
(০৬) মাতাল বা বেসামাল অবস্থায় রাস্তায় বেড়ান।
(০৭) রাস্তায় মলমূত্র ত্যাগ করা কিংবা উলঙ্গ হয়ে বেড়ান।
(০৮) তাছাড়া পুকুর, কুয়া কিংবা কোনো বিপদজনক জায়গা না ঘিরে খোলা বা অরক্ষি অবস্থায় রেখে দেওয়া।
নোটঃ যদি কোন ব্যক্তি পৌরসভা এলাকায় উপরোল্লিখিত অপরাধমূলক যে কোন কার্য করে তাহলে পুলিশ কনস্টেবল সহ যে কোন পদের পুলিশ অফিসার আইন ভঙ্গকারীকে বিনা পরোয়ানায় অর্থাৎ আদালতের অনুমতি ব্যতিত তাৎক্ষণিক ভাবে গ্রেফতার করতে পারে। তবে উক্ত অপরাধগুলো আইনের দৃষ্টিকোণ থেকে অধর্তব্য অর্থাৎ ছোট অপরাধ। যার শাস্তি সামান্য জরিমানা বা ১/২ দিনের কারাদন্ড।
