Close Menu
Law Helpline BD

    আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন

    আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।

    What's Hot

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    August 31, 2026

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026
    Facebook YouTube WhatsApp TikTok
    Facebook YouTube WhatsApp TikTok
    Law Helpline BD
    Subscribe Login
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
      • সাক্ষ্য আইন
    • পারিবারিক আইন
      • ভোক্তা অধিকার
    • সড়ক আইন
    • মাদক আইন
      • চাকরির খবর
    • অন্যন্য আইন
    Law Helpline BD
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
    • পারিবারিক আইন
    • সড়ক আইন
    • মাদক আইন
    • অন্যন্য আইন
    Home » জমির নামজারি বা খারিজ করতে কি কি কাগজপত্র লাগে ?
    অন্যন্য আইন

    জমির নামজারি বা খারিজ করতে কি কি কাগজপত্র লাগে ?

    Law Helpline BDBy Law Helpline BDNovember 29, 2025
    Facebook WhatsApp Pinterest Copy Link
    land
    Share
    Facebook Twitter WhatsApp Copy Link

    বাংলাদেশে জমির খারিজ বা নামজারি প্রক্রিয়া ভূমি ব্যবস্থাপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি বিভিন্ন নামে পরিচিত হতে পারে, যেমন—নামজারি, কর্তন, নাম কর্তন, মিউটেশন ইত্যাদি। তবে এই সব প্রক্রিয়ার লক্ষ্য একই-জমির মালিকানা রেকর্ডে পরিবর্তন আনা। জমির মালিকানা সঠিকভাবে প্রমাণ করতে, প্রশাসনিক সঠিকতার ও আইন গত সমস্যা এড়ানোর জন্য জমির খারিজ করা অপরিহার্য। এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্রের সঠিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে জমির খারিজ করতে কি কি লাগে প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তারিত বর্ণনা দেওয়া হলো।

    (১) দলিল (Deed):

    যে দলিলের মাধ্যমে আপনি জমির মালিক হয়েছেন, সেটি জমির নামজারি খারিজ করার জন্য লাগবে। এটি জমির মালিকানা প্রমাণের মূল দলিল যা মূল দলিল বা সার্টিফাইড কপি থাকলে হবে।

    (২) সংশ্লিষ্ট খতিয়ান (Land Record):

    জমির খতিয়ান দুটি ধরনের হতে পারে:-

    রেকর্ডীয় খতিয়ান: যেমন সিএস, এসএ, আরএস, ডিএস খতিয়ান।

    নামজারি খতিয়ান: জমির নামজারি বা খারিজের জন্য বর্তমান খতিয়ান। এই দুটি খতিয়ান জমির রেকর্ডে পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয়।

    (৩) ভূমি উন্নয়ন কর রশিদ (Land Development Tax Receipt):

    জমির খারিজের জন্য, জমির বর্তমান মালিকের ভূমি উন্নয়ন করের বা খাজনা পরিশোধের রশিদ প্রয়োজন। এটি জমির হালনাগাদ পরিশোধের প্রমাণ।

    (৪) ভায়া দলিল (Conveyance Deed):

    ভায়া দলিল বলতে বোঝায়, আপনি যে ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছেন, সেই ব্যক্তির জমির মালিকানা প্রমাণের দলিল। এটি মূল জমি বিক্রির দলিল হতে পারে অথবা পূর্ববর্তী মালিকের জমির হস্তান্তর সনদ।

    (৫) ওয়ারিশন সনদ (Inheritance Certificate):

    যদি জমিটি উত্তরাধিকারসূত্রে আপনি পেয়ে থাকেন, তাহলে ওয়ারিশন সনদ প্রয়োজন। এটি জমির মালিকানা প্রমাণ করার জন্য বিশেষত বণ্টননামার মাধ্যমে পাওয়া জমির ক্ষেত্রে অপরিহার্য।

    (৬) আদালতের রায় বা ডিক্রি (Court Decree):

    আপনি যদি আদালতের মাধ্যমে জমি পেয়ে থাকেন তাহলে আদালতের রায় বা ডিক্রির সার্টিফাইড কপি জমির খারিজের জন্য প্রয়োজন।

    (৭) কলোনী নকশা (Colony Map):

    যদি জমিটি কোনো কলোনি বা প্লট এলাকায় অবস্থিত হয়, তাহলে কলোনী নকশা বা স্থানাঙ্ক সঠিকভাবে চিহ্নিত করা প্রয়োজন।

    (৮) এনআইডি কার্ড ও ছবি (National ID and Photograph):

    জমির খারিজের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং সদ্য তোলা একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে।

    জমির নামজারি বা খারিজ করতে কি কি কাগজপত্র লাগে জানতে পারলেন। খারিজ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার জন্য আপনার এই কাগজপত্রগুলি প্রস্তুত রাখতে হবে। জমির খারিজ, নামজারি বা মিউটেশন প্রক্রিয়া শুরুর জন্য আপনাকে স্থানীয় ভূমি অফিসে আবেদন করতে হবে। এর পর সরকারি নিয়ম ও ফি অনুসারে জমির নাম পরিবর্তন বা মালিকানা রেকর্ডে পরিবর্তন করা হবে। মহানগর এলাকায় হলে নামজারি করতে ৬০ দিন এবং অন্যন্য এলাকার ক্ষেত্রে ৪৫ দিন সময় লাগবে।

    Follow on YouTube Follow on Facebook
    Share. Facebook WhatsApp Pinterest Copy Link
    Law Helpline BD
    • Website

    Related Posts

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    By Law Helpline BDAugust 29, 2026

    মাদক বা মাদকদ্রব্য কী? মাদকাসক্তি থেকে মুক্তির উপায়

    By Law Helpline BDAugust 28, 2026

    পুলিশ আইনের ৩৪ ধারা কি ? গ্রেফতারের ক্ষমতা ও আইনি পূর্বশর্ত

    By Law Helpline BDJuly 20, 2026

    তালাক কত প্রকার ও কি কি ? ইসলামে তালাকের সঠিক পদ্ধতি

    By Law Helpline BDJuly 14, 2026
    LATEST POST

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    August 31, 2026

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026

    মাদক বা মাদকদ্রব্য কী? মাদকাসক্তি থেকে মুক্তির উপায়

    August 28, 2026
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    Don't Miss
    দন্ডবিধি আইন

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    By Law Helpline BDAugust 31, 2026

    ভূমিকা ৪৪৭ ধারা মামলা কী এবং ৪৪৭ ধারা কি জামিন যোগ্যএ দুটি প্রশ্ন বাংলাদেশে জমি-সংক্রান্ত…

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026

    মাদক বা মাদকদ্রব্য কী? মাদকাসক্তি থেকে মুক্তির উপায়

    August 28, 2026

    আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন

    আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।

    About Us
    About Us

    আমাদের ওয়েবসাইটে অনলাইনে পরামর্শ, দলিল বা চুক্তি তৈরি, জমি বা পারিবারিক বিরোধ সম্পর্কিত আইনি গাইডলাইন প্রদান করা হয়। এছাড়া ব্লগ বা আর্টিকেল অংশে নানা আইনি বিষয়ে সচেতনতামূলক লেখা প্রকাশ করা হয়

    Email Us: lawhelplinebd@gmail.com
    Contact: +8801760869252

    LATEST POST

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    August 31, 2026

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026
    Calender
    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Aug    
    Facebook YouTube WhatsApp TikTok
    • শর্তাবলী
    • গোপনীয়তা
    • পরিচিতি
    © 2026 Jewel Das. Designed by Law Helpline BD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?