Close Menu
Law Helpline BD
    জনপ্রিয় পোস্ট

    বাংলাদেশের আইনের ধারা ও শাস্তি সম্পর্কে জেনে নিন

    October 1, 2026

    রাগ করে তিন তালাক দিলে কি তিন তালাক গণ্য হবে? ইসলাম ও আইন

    October 1, 2026

    ৪২০ ধারা কি? ৪২০ ধারা মামলা কি জামিন যোগ্য, শাস্তি ও আইন

    October 1, 2026
    Facebook YouTube WhatsApp TikTok
    Facebook YouTube WhatsApp TikTok
    Law Helpline BD
    Subscribe Login
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
      • সাক্ষ্য আইন
    • দেওয়ানী আইন
      • ভোক্তা অধিকার
    • সড়ক আইন
    • মাদক আইন
      • চাকরির খবর
    • অন্যন্য আইন
    Law Helpline BD
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
    • দেওয়ানী আইন
    • সড়ক আইন
    • মাদক আইন
    • অন্যন্য আইন
    Home » ৩৭৯ ধারা কি জামিন যোগ্য, এই ধারার মামলা হলে শাস্তি কি
    দন্ডবিধি আইন

    ৩৭৯ ধারা কি জামিন যোগ্য, এই ধারার মামলা হলে শাস্তি কি

    Law Helpline BDBy Law Helpline BDJanuary 28, 2026
    Facebook WhatsApp Pinterest Copy Link
    punisment of theft 379 dhara
    Share
    Facebook Twitter WhatsApp Copy Link
    দন্ডবিধি আইন যাকে অন্য ভাষায় বাংলাদেশ পেনাল কোড বা বিপিসি বলে । এই দন্ডবিধি আইনের ৩৭৯ ধারা অতি পরিচিত। এই ধারার মামলা হলে জামিন যোগ্য কি না বা শাস্তি কি অনেকে জানেন না। আজকে দন্ডবিধি আইনের ৩৭৯ ধারা কি জামিন যোগ্য, এই ধারার মামলা হলে শাস্তি কি বিস্তারিত আলোচনা করব।

    ৩৭৯ ধারা কিঃ

    ৩৭৯ ধারা সম্পর্কে জানার আগে এই ধারা কি আগে জানতে হবে। এটি চুরির মামলা ধারা। অর্থাৎ যদি কোন ব্যাক্তি চুরি সংক্রান্ত অপরাধে জড়িত থাকে মর্মে অভিযুক্ত হয় তাহলে এই ধারায় মামলা হবে। শুধুমাত্র চুরির অভিযোগে অভিযুক্ত হলে দন্ডবিধি আইনের ৩৭৯ ধারায় মামলা হয়। সাথে অন্য কেউ জড়িত থাকলে দন্ডবিধি আইনের ৩৪ ধারা থাকতে পারে। সেক্ষেত্রে মামলা হবে ৩৭৯/৩৪ ধারায় । আবার চোরাই মালামাল উদ্ধার হলে ৩৭৯ ধারার সাথে ৪১১ ধারায় মামলা হবে। সেক্ষেত্রে দন্ডবিধি আইনের ৩৭৯/৪১১ ধারায় অভিযুক্ত হবে। সাধারণত মোটরসাইকেল চুরি, গরু চুরি, গাছ চুরি, স্বর্ণালঙ্কার চুরি বা অন্য কোন চুরি মামলায় ৩৭৯ ধারায় মামলা হয়।
    কিভাবে জামিন নিবেন, জামিনের পদ্ধতি।

    ৩৭৯ ধারা সম্পর্কে বিস্তারিতঃ

    শুধুমাত্র ৩৭৯ ধারায় মামলা ছাড়াও দন্ডবিধি আইনের ৩২৩/৪৪৭/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ ইত্যাদি ধারার সাথে দন্ডবিধি আইনের ৩৭৯ ধারায় একত্রে মামলা থাকতে পারে। অনেক সময় দেখা গেছে মামলার বাদী মারধর, লীলাফুলা জখমের সাথে অতিরিক্ত হিসেবে পকেট থেকে টাকা ও মোবাইল ফোন চুরির অভিযোগ করে। অনেকে ঘর থেকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ তুলে। ফলে ৩৭৯ ধারার মামলা হয়। এক্ষেত্রে চুরির অভিযোগটি বেশিরভাগ সময় মিথ্যা হয়। ফলে এই ধারায় মামলা হলেও পুলিশ অফিসার তদন্ত করে ৩৭৯ ধারা বাতিল করে আদালতে চার্জশিট দাখিল করে। সেক্ষেত্রে অনেকে এই ধারার অভিযোগ থেকে সহজেই রক্ষা পায়।

    ৩৭৯ ধারা কি জামিন যোগ্যঃ

    আইনের দৃষ্টিতে এটি জামিন অ যোগ্য অপরাধ। তবে কোন ব্যাক্তির বিরুদ্ধে মামলা হলেই সে অপরাধী নয়। তাই অভিযুক্ত ব্যাক্তি জামিন পেতে পারে। এই ধারার অভিযুক্ত অপরাধীও জামিন পায়। জামিন পেতে সাধারণত ৩০-৯০ দিন সময় লাগতে পারে। জামিন দেওয়ার ক্ষেত্রে আসামির অপরাধের মাত্রা, সামাজিক অবস্থান, অতীতে কার্যক্রম, ইত্যাদি বিষয় বিজ্ঞ আদালত বিবেচনা করেন।

    ৩৭৯ ধারায় মামলা হলে শাস্তিঃ

    মামলার ক্ষেত্রে একটি বিষয় জেনে রাখবেন শুধুমাত্র একটি অপরাধের জন্য একটি ধারায় মামলা হবে। যেমন কোন অভিযুক্ত ব্যাক্তি যদি চুরি করে তাহলে ৩৭৯ ধারায় মামলা হবে। আবার চুরি করার সময় যদি কিল ভূষি মারে তাহলে ৩৭৯ ধারার সাথে কিল ভুষির জন্য ৩২৩ ধারায় মামলা হবে। তবে শুধুমাত্র ৩৭৯ ধারায় মামলা হলে তার শাস্তি সর্বোচ্চ ০৩ বছর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদন্ড বা উভয়দন্ড হতে পারে।
    মামলায় পড়লে করণীয় কি জেনে রাখুন !

    Follow on YouTube Follow on Facebook
    Share. Facebook WhatsApp Pinterest Copy Link
    Law Helpline BD
    • Website

    Related Posts

    ৪২০ ধারা কি? ৪২০ ধারা মামলা কি জামিন যোগ্য, শাস্তি ও আইন

    By Law Helpline BDOctober 1, 2026

    ৪২৭ ধারা মামলা কি জামিন যোগ্য? শাস্তি ও আইন, বাংলাদেশ

    By Law Helpline BDSeptember 24, 2026

    ৩৮০ ধারা মামলা কি? ৩৮০ ধারা কি জামিন যোগ্য? শাস্তি ও আইন

    By Law Helpline BDSeptember 7, 2026

    ৪৪৮ ধারা মামলা কি? ৪৪৮ ধারা কি জামিন যোগ্য? শাস্তি ও আইন।

    By Law Helpline BDSeptember 6, 2026
    আপডেট পোস্ট

    বাংলাদেশের আইনের ধারা ও শাস্তি সম্পর্কে জেনে নিন

    October 1, 2026

    রাগ করে তিন তালাক দিলে কি তিন তালাক গণ্য হবে? ইসলাম ও আইন

    October 1, 2026

    ৪২০ ধারা কি? ৪২০ ধারা মামলা কি জামিন যোগ্য, শাস্তি ও আইন

    October 1, 2026

    বাংলাদেশের আইনের ধারা কতটি?

    September 30, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যম
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    আরও পড়ুন
    অন্যন্য আইন

    বাংলাদেশের আইনের ধারা ও শাস্তি সম্পর্কে জেনে নিন

    By Law Helpline BDOctober 1, 2026

    ভূমিকা বাংলাদেশ একটি আইনশাসিত রাষ্ট্র। দেশের প্রতিটি নাগরিকের অধিকার, দায়িত্ব, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার…

    রাগ করে তিন তালাক দিলে কি তিন তালাক গণ্য হবে? ইসলাম ও আইন

    October 1, 2026

    ৪২০ ধারা কি? ৪২০ ধারা মামলা কি জামিন যোগ্য, শাস্তি ও আইন

    October 1, 2026

    বাংলাদেশের আইনের ধারা কতটি?

    September 30, 2026

    আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন

    আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।

    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমাদের ওয়েবসাইটে অনলাইনে পরামর্শ, দলিল বা চুক্তি তৈরি, জমি বা পারিবারিক বিরোধ সম্পর্কিত আইনি গাইডলাইন প্রদান করা হয়। এছাড়া ব্লগ বা আর্টিকেল অংশে নানা আইনি বিষয়ে সচেতনতামূলক লেখা প্রকাশ করা হয়

    Email Us: lawhelplinebd@gmail.com
    Contact: +8801760869252

    আপডেট পোস্ট

    বাংলাদেশের আইনের ধারা ও শাস্তি সম্পর্কে জেনে নিন

    October 1, 2026

    রাগ করে তিন তালাক দিলে কি তিন তালাক গণ্য হবে? ইসলাম ও আইন

    October 1, 2026

    ৪২০ ধারা কি? ৪২০ ধারা মামলা কি জামিন যোগ্য, শাস্তি ও আইন

    October 1, 2026
    ক্যালেন্ডার
    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Sep    
    Facebook YouTube WhatsApp TikTok
    • শর্তাবলী
    • গোপনীয়তা
    • পরিচিতি
    © 2026 Jewel Das. Designed by Law Helpline BD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?