Close Menu
Law Helpline BD

    আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন

    আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।

    What's Hot

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    August 31, 2026

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026
    Facebook YouTube WhatsApp TikTok
    Facebook YouTube WhatsApp TikTok
    Law Helpline BD
    Subscribe Login
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
      • সাক্ষ্য আইন
    • পারিবারিক আইন
      • ভোক্তা অধিকার
    • সড়ক আইন
    • মাদক আইন
      • চাকরির খবর
    • অন্যন্য আইন
    Law Helpline BD
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
    • পারিবারিক আইন
    • সড়ক আইন
    • মাদক আইন
    • অন্যন্য আইন
    Home » ডাকাতির শাস্তি কি? ডাকাতির মাল ক্রয় করা কি অপরাধ !
    দন্ডবিধি আইন

    ডাকাতির শাস্তি কি? ডাকাতির মাল ক্রয় করা কি অপরাধ !

    Law Helpline BDBy Law Helpline BDOctober 19, 2025
    Facebook WhatsApp Pinterest Copy Link
    What is the punishment for robbery
    Share
    Facebook Twitter WhatsApp Copy Link

    ডাকাতিঃ

    ডাকাতি একটি আমলযোগ্য,জামিন অযোগ্য ও আপোষ অযোগ্য অপরাধ। বর্তমানে আমাদের দেশে গৃহ, নৌকা, স্বর্ণের দোকান ও গাড়ি ডাকাতির মত ঘটনা অহরহ ঘটছে। এসব ঘটনায় বিভিন্ন সময় ডাকাতরা পুলিশের হাতে গ্রেফতার হলেও পরবর্তীতে জামিনে বের হয়ে পুনরায় ডাকাতি শুরু করে। দন্ডবিধি আইনে ডাকাতির মত গুরুতর অপরাধের যথেষ্ট শাস্তির বিধান রয়েছে। আজকের পোস্টের মাধ্যমে ডাকাতির শাস্তি কি ও ডাকাতির মালামাল ক্রয় করা অপরাধ কিনা বিস্তারিত আলোচনা করা হবে।

    ডাকাতি কিঃ

    যখন পাঁচ বা ততোধিক ব্যাক্তি মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয় ভয় ভীতি বা হুমকি প্রদর্শন করে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় তখন তাকে ডাকাতি বলে। ডাকাতিকালে পাঁচ বা তার উপরে অপরাধী থাকতে হবে না হলে তা দস্যূতা হবে (আইনে দস্যুতারও শাস্তি ১০ বছরের মত জেল)। বিভিন্ন ধরনের ডাকাতির সংঘটনের প্রক্রিয়ায় শাস্তির ভিন্নতা রয়েছে।

    চুরির শাস্তি কি? গৃহ হইতে চুরি করলে কত দিনের জেল হয়।

    ০১। ডাকাতির শাস্তি কিঃ

    যদি কোন ব্যাক্তি ডাকাতি করে তাহলে তার শাস্তি সশ্রম কারাদন্ড যার মেয়াদ ১০ বছর পর্যন্ত কারাদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানা দন্ডে দন্ডিত হইবে। (দন্ডবিধি আইন ৩৯৫ ধারা)

    ০২। খুনসহ ডাকাতির শাস্তি কিঃ

    ডাকাতি করাকালে যদি কোন ডাকাত দলের সদস্য খুন করে তাহলে ডাকাত দলের প্রত্যেক সদস্য মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড বা সশ্রম কারাদণ্ড যার মেয়াদ ১০ বছর পর্যন্ত ও জরিমানা দন্ডে দন্ডিত হইবে। (দন্ডবিধি আইন ৩৯৬ ধারা)

    ০৩। মৃত্যু বা গুরুতর আঘাতের উদ্যেগ সহকারে ডাকাতিঃ

    যদি ডাকাতি করা কালে অপরাধীগণ মারাত্মক অস্ত্র যেমন দা, কুড়াল, কিরিচ,শাবল ব্যবহার করে ডাকাতি করে বা এসব অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে তাহলে তাহলে অপরাধীগণ ০৭ (সাত) বছরের উপরে কারাদণ্ডে দন্ডিত হবে। (দন্ডবিধি আইনের ৩৯৭ ধারা)। সাধারণত থানায় ডাকাতির মামলা দন্ডবিধি আইনের ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলা রুজু হয়।

    ০৪। মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি উদ্যেগঃ

    যদি ডাকাতির সময়কালে ডাকাত দলের সদস্যগণ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয় তাহলে তাহার শাস্তি ০৭ (সাত) বছরের উপরে কারাদণ্ডে দন্ডিত হবে।(দন্ডবিধি আইনের ৩৯৮ ধারা)

    ডাকাতির মালামাল ক্রয় করা কি অপরাধঃ

    ডাকাতির শাস্তি কি জানতে পারলাম, এখন আরেকটি বিষয় হচ্ছে ডাকাতি করা যেমন শাস্তিযোগ্য অপরাধ তেমনি ডাকাতির মালামাল ক্রয় করাও অপরাধ। আমাদের দেশে এমন অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যারা জেনে শুনে ডাকাতির মালমাল কম দামে ক্রয় করে থাকে। বিষয়টি আইনের দৃষ্টিতে অপরাধ তা অনেকে জানে না। অনেকে অপরাধ জানা সত্বেও পেশাগতভাবে ডাকাতির মালামাল ক্রয় করে থাকে। আইনে এ সংক্রান্তে স্পষ্ট শাস্তির বিধান রয়েছে।

    যদি কোন ব্যাক্তি ডাকাতির মাল জানা সত্বেও তা ক্রয় করে তাহলে উক্ত ব্যাক্তি ডাকাতির মাল অসাধুভাবে গ্রহনের দায়ে অপরাধী হবে। যাহার শাস্তি যাবজ্জীবন কারাদন্ড বা সশ্রম কারাদণ্ড যাহার মেয়াদ ১০ বছর পর্যন্ত হতে পারে ও জরিমানা দন্ডে দন্ডিত হবে।(দন্ডবিধি আইন ৪১২ ধারা)

    কিভাবে জামিন নিবেন, জামিনের পদ্ধতি।

    তাছাড়া যদি কোন ব্যাক্তি ডাকাতির মালামাল গোপন করতে বা হস্তান্তর করতে সহযোগিতা করে তাহলে তার শাস্তি যে কোন মেয়াদের কারাদন্ড যার মেয়াদ ০৩ বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা দন্ড বা উভয়দন্ড হতে পারে। (দন্ডবিধি আইন ৪১৪ ধারা)

    Follow on YouTube Follow on Facebook
    Share. Facebook WhatsApp Pinterest Copy Link
    Law Helpline BD
    • Website

    Related Posts

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    By Law Helpline BDAugust 31, 2026

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    By Law Helpline BDAugust 30, 2026

    মাদক বা মাদকদ্রব্য কী? মাদকাসক্তি থেকে মুক্তির উপায়

    By Law Helpline BDAugust 28, 2026

    ৫০৬ ও ৫০৬ ২ ধারা কী? এই ধারার মামলা কি জামিন যোগ্য, শাস্তি কি। বাংলাদেশ

    By Law Helpline BDAugust 23, 2026
    LATEST POST

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    August 31, 2026

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026

    মাদক বা মাদকদ্রব্য কী? মাদকাসক্তি থেকে মুক্তির উপায়

    August 28, 2026
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    Don't Miss
    দন্ডবিধি আইন

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    By Law Helpline BDAugust 31, 2026

    ভূমিকা ৪৪৭ ধারা মামলা কী এবং ৪৪৭ ধারা কি জামিন যোগ্যএ দুটি প্রশ্ন বাংলাদেশে জমি-সংক্রান্ত…

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026

    মাদক বা মাদকদ্রব্য কী? মাদকাসক্তি থেকে মুক্তির উপায়

    August 28, 2026

    আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন

    আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।

    About Us
    About Us

    আমাদের ওয়েবসাইটে অনলাইনে পরামর্শ, দলিল বা চুক্তি তৈরি, জমি বা পারিবারিক বিরোধ সম্পর্কিত আইনি গাইডলাইন প্রদান করা হয়। এছাড়া ব্লগ বা আর্টিকেল অংশে নানা আইনি বিষয়ে সচেতনতামূলক লেখা প্রকাশ করা হয়

    Email Us: lawhelplinebd@gmail.com
    Contact: +8801760869252

    LATEST POST

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    August 31, 2026

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026
    Calender
    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Aug    
    Facebook YouTube WhatsApp TikTok
    • শর্তাবলী
    • গোপনীয়তা
    • পরিচিতি
    © 2026 Jewel Das. Designed by Law Helpline BD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?