Close Menu
Law Helpline BD

    আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন

    আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।

    What's Hot

    অনলাইনে মামলা দেখার উপায়, মামলার অনুসন্ধান [২০২৬-২০২৭]

    January 28, 2026

    ৩৭৯ ধারা কি জামিন যোগ্য, এই ধারার মামলা হলে শাস্তি কি

    January 28, 2026

    মিথ্যা মামলা দিলে করণীয় ও গ্রেফতার থেকে বাঁচার উপায় ?

    January 24, 2026
    Facebook YouTube WhatsApp TikTok
    Facebook YouTube WhatsApp TikTok
    Law Helpline BD
    Subscribe Login
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
      • সাক্ষ্য আইন
    • পারিবারিক আইন
      • ভোক্তা অধিকার
    • সড়ক আইন
    • মাদক আইন
      • চাকরির খবর
    • অন্যন্য আইন
    • আইনী পরামর্শ
    Law Helpline BD
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
    • পারিবারিক আইন
    • সড়ক আইন
    • মাদক আইন
    • অন্যন্য আইন
    • আইনী পরামর্শ
    Home » খুনের শাস্তি কি? চোর বা ডাকাতকে কি হত্যা করা যায়।
    দন্ডবিধি আইন

    খুনের শাস্তি কি? চোর বা ডাকাতকে কি হত্যা করা যায়।

    Law Helpline BDBy Law Helpline BDOctober 19, 2025
    murder prinesment bd
    Share
    Facebook Twitter WhatsApp Copy Link

    খুন বা হত্যা (murder):

    খুন বা হত্যা করা একটি আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপোষঅযোগ্য অপরাধ। যদি কোন ব্যাক্তি খুনের মত অপরাধ করে তাহলে তাকে পুলিশ পরোয়ানা ব্যাতীত অর্থাৎ আদালতের আদেশ ছাড়াই গ্রেফতার করতে পারে। বর্তমানে আমাদের দেশে খুবই ছোট খাট বিষয় নিয়ে খুনের মত ঘটনা ঘটছে। খুন বা হত্যা করার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড। আজকের পোস্টের মাধ্যমে দন্ডবিধি আইন অনুযায়ী খুনের শাস্তি কি, আত্মরক্ষার জন্য চোর বা ডাকাতকে কি হত্যা করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।

    খুন বা হত্যা কি (what is murder):

    যদি কোন ব্যাক্তি অপর কোন ব্যাক্তির মৃত্যু নিশ্চিত জেনেও এমন কোন ধরনের আঘাত করে যার ফলে উক্ত ব্যাক্তির মৃত্যু হয় তখন তাকে খুন বা হত্যা বলে। (দন্ডবিধি আইন ৩০০ ধারা)

    ⚖️ মাত্র ৩০০ টাকায় অনলাইনে আইনী পরামর্শ নিন

    অভিজ্ঞ আইনজীবী এবং সাবেক পুলিশ অফিসারদের মাধ্যমে যেকোন আইনী বিষয়ে পরামর্শ নিন এখনই।

    🔍 বিস্তারিত জানতে ক্লিক করুন

    মিথ্যা মামলা দিলে করণীয় ও গ্রেফতার থেকে বাঁচার উপায় ?

    খুনের শাস্তি কি (Punishment for murder):

    যদি কোন ব্যাক্তি অপর কোন ব্যাক্তিকে খুন করে তখন তার শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড এবং অর্থদন্ডে দন্ডিত হবে। (দন্ডবিধি আইন ৩০২ ধারা)

    তাছাড়া এমন কোন ব্যাক্তি যাবজ্জীবন কারাদন্ড দন্ডিত হয়ে পুনরায় খুন করে তখন তার শাস্তি মৃত্যুদন্ড। (দন্ডবিধি আইন ৩০৩ ধারা)

    অপরাধজনক নরহত্যার শাস্তি (Punishment for culpable homicide):

    অপরাধজনক নরহত্যা বলতে এমন কোনভাবে হত্যা যার ফলে কোন কিছুর মাধ্যমে মৃত্যুর সম্ভাবনা সৃষ্টি করে কোন ব্যাক্তিকে হত্যা করা হয়। যেমন কোথাও গর্ত করে গর্তের ভিতরে লোহার রড রেখে দিয়ে উপরে লতাপাতা রাখা হল। অন্য কোন ব্যাক্তি উক্ত ফাঁদে পা দিয়ে মারা গেল তখন তা অপরাধজনক নরহত্যা হবে। অপরাধজনক নরহত্যার শাস্তি যাবজ্জীবন কারাদন্ড বা যে কোন মেয়াদের কারাদন্ড যার মেয়াদ ১০ বছর পর্যন্ত হতে পারে তদুপরি জরিমানা দন্ডে দন্ডিত হবে। (দন্ডবিধি আইন ৩০৪ ধারা)

    অবহেলা জনিত কার্যের মাধ্যমে হত্যার শাস্তি (for manslaughter by negligent act):

    যদি কোন ব্যাক্তি অবহেলা জনিত তাচ্ছিল্যপূর্ন কোন কাজ করে যার ফলে উক্ত কার্যের দ্বারা কোন ব্যাক্তি মারা যায় তখন তা অপরাধ হবে। যেমন কোন ব্যাক্তি কাউকে হত্যার উদ্দেশ্য ব্যাতীত বাড়ি বানানোর জন্য গর্ত করে অরক্ষিত ভাবে রেখে দেয়, ফলে রাত্রীকালে উক্ত গর্তের মধ্যে একজন ব্যাক্তি মারা যায়। এমন কার্যের শাস্তি যে কোন মেয়াদের কারাদন্ড যা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত হতে পারে তদুপরি জরিমানা দন্ডে দন্ডিত হইবে। ( দন্ডবিধি আইন ৩০৪–ক ধারা)

    বেপরোয়া যানবাহন বা ঘোড়া চালিয়ে হত্যা করার শাস্তি (Punishment for killing by reckless vehicle or horse):

    যদি কোন ব্যাক্তি খুবই বেপরোয়া গাড়ি বা ঘোড়া চালিয়ে হত্যা করে তবে তা অপরাধ বলে গণ্য হবে। আমাদের দেশে গাড়ি চালিয়ে হত্যার মত ঘটনা সচরাচর ঘটে। যার শাস্তি যে কোন মেয়াদের কারাদন্ড যা সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত হতে পারে তদুপরি জরিমানা দন্ডে দন্ডিত হইবে। (দন্ডবিধি আইন ৩০৪–খ ধারা) বিঃ দ্রঃ– এটি দুর্বল একটি আইন যার কারণে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে মানুষ হত্যা করলে শাস্তি কম হত কিন্তু বর্তমানে উক্ত অপরাধ সংঘটিত হলে সড়ক ও পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মামলা হয় যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড।

    খুন বা হত্যার চেষ্টা করা শাস্তি (Attempted murder is punishable):

    যদি কোন ব্যাক্তি এমন কোন কার্য করে যা সম্পন্ন হলে খুনের অপরাধে অপরাধী হত তবে তার শাস্তি যে কোন মেয়াদের কারাদন্ড যার মেয়াদ ১০ বছর পর্যন্ত হতে পারে তদুপরি জরিমানা দন্ডে দন্ডিত হইবে। আর যদি হত্যার চেষ্টার ফলে আঘাত করা হয় তাহলে তার শাস্তি যাবজ্জীবন কারাদন্ড বা যে কোন মেয়াদের কারাদন্ড। (দন্ডবিধি আইন ৩০৭ ধারা)

    চোর বা ডাকাতকে কি হত্যা করা যায় (A thief or a robber can be killed)

    আমরা প্রায় সকলেই জানি আত্মারক্ষার অধিকার সকলের রয়েছে। আর তাই আত্মরক্ষার জন্য চোর বা ডাকাতকে হত্যা করা যায়। মানুষের আত্মরক্ষার অধিকার সংক্রান্ত দন্ডবিধি আইনের ৯৬ হইতে ১০৬ ধারায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। দন্ডবিধি আইনের ১০০ ধারা মোতাবেক যদি চোর বা ডাকাত দল বা যে কোন ব্যাক্তি খুন, গুরুতর আঘাত, ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ, অপ্রাকৃত কাম লালসা, অপহরণ করার উদ্দেশ্য আক্রমণ করে। অবৈধভাবে আটকের সম্ভাবনা সৃষ্টি করে যার থেকে মুক্তলাভ করা সম্ভব নয় সে সকল আক্রমণের বিরুদ্ধে খুন বা হত্যা করলেও অপরাধ হবে না।

    কিভাবে জামিন নিবেন, জামিনের পদ্ধতি।

    তাছাড়া দন্ডবিধি আইনের ১০৩ ধারা মোতাবেক চোর বা ডাকাত দল কর্তৃক দস্যুতা, রাত্রি বেলায় অপথে গৃহে প্রবেশ, বাসগৃহে আগুন বা চুরি করার সময় এমন আক্রমণ করে যার ফলে মৃত্যু বা গুরুতর আঘাত অনিবার্য এমন আক্রমণের বিরুদ্ধে খুন বা হত্যা করলেও অপরাধ হবে না। তবে যতক্ষণ পর্যন্ত উক্ত অপরাধ সংঘটিত হবার সম্ভাবনা থাকে ততক্ষণ পর্যন্ত আত্মরক্ষার ব্যাক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। প্রয়োজনে উক্ত আইন বলে হত্যা ব্যতীত অন্য ক্ষতি করলেও অপরাধ হবে না। (দন্ডবিধি আইন ১০০,১০৩ ধারা )

    বিঃদ্রঃ আত্মরক্ষার ব্যাক্তিগত অধিকার প্রয়োগ কালে প্রয়োজনের অতিরিক্ত ক্ষতি বা বলপ্রয়োগ করা যাবে না। সরকারি কর্মচারীর আইনসঙ্গত কার্যের বিরুদ্ধে আত্মারক্ষার ব্যাক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না যদি না তা মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে। তাছাড়া যে ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের সহযোগিতা লাভের সুযোগ থাকে সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যাক্তিগত অধিকার প্রয়োগ ক্ষতি বা হত্যা করা যাবে না।(দন্ডবিধি আইন ৯৯,১০১,১০২,১০৪,১০৫ ধারা)

    Follow on YouTube Follow on Facebook
    Share. Facebook WhatsApp Pinterest LinkedIn
    Law Helpline BD
    • Website

    ⚖️ মাত্র ৩০০ টাকায় অনলাইনে আইনী পরামর্শ নিন

    অভিজ্ঞ আইনজীবী এবং সাবেক পুলিশ অফিসারদের মাধ্যমে যেকোন আইনী বিষয়ে পরামর্শ নিন এখনই।

    🔍 বিস্তারিত জানতে ক্লিক করুন

    Related Posts

    ৩৭৯ ধারা কি জামিন যোগ্য, এই ধারার মামলা হলে শাস্তি কি

    January 28, 2026

    ৩০৭ ধারা মামলা কি জামিনযোগ্য, এই মামলার শাস্তি কি ?

    January 17, 2026

    ৩২৫ ৩২৬ ধারা মামলা কি, জামিন যোগ্য কিনা, এই ধারায় মামলা হলে শাস্তি কি ?

    November 29, 2025

    আত্মরক্ষার জন্য খুন করলে কি অপরাধ হবে ?

    October 21, 2025
    Leave A Reply Cancel Reply

    LATEST POST

    অনলাইনে মামলা দেখার উপায়, মামলার অনুসন্ধান [২০২৬-২০২৭]

    January 28, 2026

    ৩৭৯ ধারা কি জামিন যোগ্য, এই ধারার মামলা হলে শাস্তি কি

    January 28, 2026

    মিথ্যা মামলা দিলে করণীয় ও গ্রেফতার থেকে বাঁচার উপায় ?

    January 24, 2026

    থানায় মামলা করার নিয়ম ও মামলার নমুনা কপি (ছবি)।

    January 24, 2026
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    Don't Miss
    পারিবারিক আইন

    অনলাইনে মামলা দেখার উপায়, মামলার অনুসন্ধান [২০২৬-২০২৭]

    By Law Helpline BDJanuary 28, 20260

    আপনার বিরুদ্ধে মামলা হয়েছে অথবা আদালতে মামলা বিচারাধীন আছে । আইনি ঝামেলার ভয়ে আছেন। অনলাইনে…

    ৩৭৯ ধারা কি জামিন যোগ্য, এই ধারার মামলা হলে শাস্তি কি

    January 28, 2026

    মিথ্যা মামলা দিলে করণীয় ও গ্রেফতার থেকে বাঁচার উপায় ?

    January 24, 2026

    থানায় মামলা করার নিয়ম ও মামলার নমুনা কপি (ছবি)।

    January 24, 2026

    আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন

    আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।

    About Us
    About Us

    আমাদের ওয়েবসাইটে অনলাইনে পরামর্শ, দলিল বা চুক্তি তৈরি, জমি বা পারিবারিক বিরোধ সম্পর্কিত আইনি গাইডলাইন প্রদান করা হয়। এছাড়া ব্লগ বা আর্টিকেল অংশে নানা আইনি বিষয়ে সচেতনতামূলক লেখা প্রকাশ করা হয়

    Email Us: lawhelplinebd@gmail.com
    Contact: +8801760869252

    LATEST POST

    অনলাইনে মামলা দেখার উপায়, মামলার অনুসন্ধান [২০২৬-২০২৭]

    January 28, 2026

    ৩৭৯ ধারা কি জামিন যোগ্য, এই ধারার মামলা হলে শাস্তি কি

    January 28, 2026

    মিথ্যা মামলা দিলে করণীয় ও গ্রেফতার থেকে বাঁচার উপায় ?

    January 24, 2026
    Founder & Director
    Founder & Director
    জুয়েল চন্দ্র দাস (Law Helpline BD), মোবাইলঃ ০১৭৬০-৮৬৯২৫২, জিমেইলঃ support@lawhelplinebd.com
    Facebook YouTube WhatsApp TikTok
    • Terms & Conditions
    • Privacy Policy
    • About Us
    © 2026 Jewel Das. Designed by Law Helpline BD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?