বাংলাদেশ পুলিশের একটি ইউনিট ডিবি। বাংলা অর্থ গোয়েন্দা শাখা। অনেকে ডিবি DB পুলিশে কিভাবে যোগদান করা যায় সে বিষয়ে জানতে চান। ডিবি DB পুলিশে যোগদান বিষয়ে আজকে বিস্তারিত জানতে পারবেন।
ডিবি পুলিশঃ
⚖️ মাত্র ৩০০ টাকায় অনলাইনে আইনী পরামর্শ নিন
অভিজ্ঞ আইনজীবী এবং সাবেক পুলিশ অফিসারদের মাধ্যমে যেকোন আইনী বিষয়ে পরামর্শ নিন এখনই।
🔍 বিস্তারিত জানতে ক্লিক করুনDB শব্দের পূর্ণরুপ হল (Detective Branch). এটি ১৯৯৭ সালে গঠন করা হয়। ডিবি DB পুলিশের সদর দপ্তর, ঢাকার মিন্টো রোডে অবস্থিত। ডিবি গঠনের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত সফলতার সাথে সম্পন্ন করেছে।প্রতিটি জেলায় ডিবি DB পুলিশের শাখা রয়েছে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ পদবীর একজন পুলিশ কর্মকর্তা গোয়েন্দা শাখার দায়িত্বে রয়েছেন। বর্তমানে হারুন-অর-রশিদ,ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ডিবি শাখার প্রধান।
৯৯৯ এর সেবা সমূহ কি কি, ৯৯৯ এ কল করলে কি পুলিশ আসে ?
ডিবি DB পুলিশের কাজঃ
ডিবি DB পুলিশে কিভাবে যোগদান করা যায় সেসম্পর্কে যারা জানতে চানতারা ডিবি কি রকম দায়িত্ব পালন করে তা সম্পর্কেও জানতে আগ্রহী। প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ মামলা তদন্ত, আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, ইভটিজিং প্রতিরোধ, সাইবার অপরাধের তদন্ত, মোবাইল ফোনে খুনের হুমকি,জঙ্গি গ্রেফতার, পাসপোর্ট ভেরিফিকেশন,পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন, বিষয়ে ডিবি পুলিশ সফলতার সাথে দায়িত্ব পালন করছে।
কিভাবে যোগদান করবেনঃ
আগেই বলা হয়েছে ডিবি DB পুলিশ হল বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি ইউনিট। এর প্রতিটি জনবল বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য । তাই যারা ডিবিতে যোগদান করতে চান তাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হতে হবে। কনস্টেবল হতে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ পদবি কর্মকর্তাগণ সহজেই ডিবিতে চাকরি করার সুযোগ পেতে পারেন। এক্ষেত্রে পুলিশ সদস্যদেরকে ডিবিতে বদলী হতে হবে।যারা DB (Detective Branch) চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর হল বাংলাদেশ পুলিশ বাহিনী সদস্য হলে খুব সহজেই ডিবি DB তে বদলী হয়ে ইউনিট টির সদস্য হওয়া যায়।
র্যাব RAB কিভাবে হওয়া যায়, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
