Close Menu
Law Helpline BD

    আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন

    আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।

    What's Hot

    অনলাইনে মামলা দেখার উপায়, মামলার অনুসন্ধান [২০২৬-২০২৭]

    January 28, 2026

    ৩৭৯ ধারা কি জামিন যোগ্য, এই ধারার মামলা হলে শাস্তি কি

    January 28, 2026

    মিথ্যা মামলা দিলে করণীয় ও গ্রেফতার থেকে বাঁচার উপায় ?

    January 24, 2026
    Facebook YouTube WhatsApp TikTok
    Facebook YouTube WhatsApp TikTok
    Law Helpline BD
    Subscribe Login
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
      • সাক্ষ্য আইন
    • পারিবারিক আইন
      • ভোক্তা অধিকার
    • সড়ক আইন
    • মাদক আইন
      • চাকরির খবর
    • অন্যন্য আইন
    • আইনী পরামর্শ
    Law Helpline BD
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
    • পারিবারিক আইন
    • সড়ক আইন
    • মাদক আইন
    • অন্যন্য আইন
    • আইনী পরামর্শ
    Home » ফেসবুকে যে কাজগুলো করলে ১০ বছরের জেল পর্যন্ত হতে পারে।
    অন্যন্য আইন

    ফেসবুকে যে কাজগুলো করলে ১০ বছরের জেল পর্যন্ত হতে পারে।

    Law Helpline BDBy Law Helpline BDOctober 19, 2025
    fb crime bd
    Share
    Facebook Twitter WhatsApp Copy Link

    ফেসবুক (Facbook):

    আমাদের দেশের বিরাট একটি অংশ ফেসবুক ব্যবহার করে। বর্তমানে যোগাযোগের অন্যতম একটি মাধ্যম ফেসবুক। ফেসবুক ব্যবহারের ফলে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা, তথ্য আদান–প্রদান, ছবি শেয়ারিং ও মনের অভিব্যক্তি অপরের নিকট প্রকাশ করা আরো সহজ হয়েছে। ইন্টারনেট ব্যবহার করে কিন্তু ফেসবুক ব্যবহার করেন না এমন লোক পাওয়া কঠিন। তাই ফেসবুকে করনীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখা উচিত। আজকের পোস্টের মাধ্যমে ফেসবুকে যে কাজগুলো করলে ১০ বছরের জেল পর্যন্ত হতে পারে তার বিস্তারিত আলোচনা করব।

    ফেসবুকের অপব্যবহার (Abuse of Facebook):

    আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে যেমন প্রয়োজনীয় তেমনি এর অব্যবহারে ক্ষতিকারক দিকও রয়েছে। যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকও তার ব্যতিক্রম নয়। বর্তমানে ফেসবুকে এমন কিছু অপরাধ সংগঠিত হচ্ছে যার শাস্তির বিধান বাংলাদেশের প্রচলিত আইনে নেই। তাই ফেসবুকে অপরাধ নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ প্রণীত হয়। এই আইন অনুযায়ী ফেসবুকে যে সকল কাজ করা যাবে না তা জানা খুবই গুরুত্বপূর্ণ।

    ⚖️ মাত্র ৩০০ টাকায় অনলাইনে আইনী পরামর্শ নিন

    অভিজ্ঞ আইনজীবী এবং সাবেক পুলিশ অফিসারদের মাধ্যমে যেকোন আইনী বিষয়ে পরামর্শ নিন এখনই।

    🔍 বিস্তারিত জানতে ক্লিক করুন

    হ্যাকিং করার শাস্তি কি? হ্যাকিং সহায়তাকারীর কি জেল হয় !

    ফেসবুকে অপরাধ ও তার শাস্তি (Crime and punishment on Facebook):

    ০১। ফেসবুকে ধর্মীয় অনুভুতিতে আঘাতঃ

    বর্তমানে খুবই আলোচিত বিষয় ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত। যদি ফেসবুকে এমন কোন ভিডিও, ছবি বা পোস্ট করা হয় যা কোন ব্যাক্তির ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগে তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ। তার শাস্তি অনধিক ৫ বছর (অর্থাৎ ৫ বছরের নিচে) যে কোন কারাদণ্ড। অনধিক ১০ লক্ষ (অর্থাৎ ১০ লক্ষ টাকার নিচে) যে কোন জরিমানাদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হবেন। ( ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ধারা)

    ০২। ফেসবুকে মানহানি করাঃ

    আমরা অহরহ এমন কিছু কাজ করি যা আইনবিরোধী। যার মূল কারণ দেশের প্রচলিত আইন সম্পর্কে আমাদের জ্ঞান না থাকা। ফেসবুকে মানহানি করা তার অন্যতম। এমন কোন ভিডিও, ছবি বা মন্তব্য করা যাবে না যার ফলে অন্যের মানহানি হয়। ফেসবুক বা ডিজিটাল মাধ্যমে মানহানি করার শাস্তি অনধিক ৩ বছর (অর্থাৎ ৩ বছরের নিচে) যে কোন কারাদণ্ড। অনধিক ৫ লক্ষ (অর্থাৎ ৫ লক্ষ টাকার নিচে) যে কোন জরিমানাদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হবেন। ( ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯ ধারা)

    ০৩। ফেসবুকের মাধ্যমে আইনশৃঙ্গলা অবনতি করাঃ

    ফেসবুক বা কোন ডিজিটাল মাধ্যমে এমন কোন ভিডিও, ছবি বা মন্তব্য করা যাবে না যার ফলে আইনশৃঙ্খলা অবনতি, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি, মানুষের মধ্যে ঘৃণা, বিদ্বেষ, শত্রুতা সৃষ্টি হয়। শাস্তি অনধিক ৭ বছর (অর্থাৎ ৭ বছরের নিচে) যে কোন কারাদণ্ড। অনধিক ৫ লক্ষ (অর্থাৎ ৫ লক্ষ টাকার নিচে) যে কোন জরিমানাদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হবেন। ( ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩১ ধারা)

    ০৪। ফেসবুকে মুক্তিযুদ্ধ, জাতির পিতা, জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কে মিথ্যা তথ্য বা প্রপাগাণ্ডা ছড়ানোঃ 

    ফেসবুকে যে কাজগুলো করলে ১০ বছরের জেল পর্যন্ত হতে পারে তার মধ্যে অন্যতম হল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত, জাতীয় পতাকা সম্পর্কে মিথ্যা তথ্য, প্রগাপান্ডা ও  গুজব ছড়ানোর মত অপরাধ । তার শাস্তি অনধিক ১০ বছর (অর্থাৎ ১০ বছরের নিচে) যে কোন কারাদণ্ড। অনধিক ১ কোটি (অর্থাৎ ১ কোটি টাকার নিচে) যে কোন জরিমানা বা উভয়দন্ডে দন্ডিত হবেন। ( ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১ ধারা)

    ০৫। ফেসবুকে প্রতারণাঃ

    ফেসবুকে প্রতারণা অর্থ তথ্য বিকৃতি, ক্ষতি করা বা ছলনার আশ্রয়। যদি কোন ব্যাক্তি ফেসবুকে প্রতারণা করেন তাহলে তার শাস্তি অনধিক ৫ বছর (অর্থাৎ ৫ বছরের নিচে) যে কোন কারাদণ্ড। অনধিক ৫ লক্ষ (অর্থাৎ ৫ লক্ষ টাকার নিচে) যে কোন জরিমানা বা উভয়দন্ডে দন্ডিত হবেন। ( ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩ ধারা)

    পর্ণোগ্রাফি সংক্রান্ত অপরাধের শাস্তি কি ? জেনে রাখা কেন গুরুত্বপূর্ণ !

    ০৬। ফেসবুকে পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণঃ

    ফেসবুকে ঠকাইবার উদ্দেশ্য অপর কোন ব্যাক্তির ছদ্ধবেশ ধারণ করলে জেল হতে পারে। তার শাস্তি অনধিক ৫ বছর (অর্থাৎ ৫ বছরের নিচে) যে কোন কারাদণ্ড। অনধিক ৫ লক্ষ (অর্থাৎ ৫ লক্ষ টাকার নিচে) যে কোন জরিমানা বা উভয়দন্ডে দন্ডিত হবেন। ( ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪ ধারা)

    ০৭। ফেসবুকে আক্রমণাত্মক, মিথ্যা তথ্য প্রকাশঃ

    ফেসবুকে যদি এমন কোন তথ্য প্রকাশ করা হয় যা আক্রমণাত্মক, মিথ্যা ও ভীতি প্রদর্শন করে তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ। তার শাস্তি অনধিক ৩ বছর (অর্থাৎ ৩ বছরের নিচে) যে কোন কারাদণ্ড। অনধিক ৩ লক্ষ (অর্থাৎ ৩ লক্ষ টাকার নিচে) যে কোন জরিমানাদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হবেন। ( ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ ধারা)

    Follow on YouTube Follow on Facebook
    Share. Facebook WhatsApp Pinterest LinkedIn
    Law Helpline BD
    • Website

    ⚖️ মাত্র ৩০০ টাকায় অনলাইনে আইনী পরামর্শ নিন

    অভিজ্ঞ আইনজীবী এবং সাবেক পুলিশ অফিসারদের মাধ্যমে যেকোন আইনী বিষয়ে পরামর্শ নিন এখনই।

    🔍 বিস্তারিত জানতে ক্লিক করুন

    Related Posts

    মিথ্যা মামলা দিলে করণীয় ও গ্রেফতার থেকে বাঁচার উপায় ?

    January 24, 2026

    পুলিশের চাকরী করা কঠিন হয়ে যাচ্ছে কেন ?

    January 24, 2026

    জমির নামজারি বা খারিজ করতে কি কি কাগজপত্র লাগে ?

    November 29, 2025

    ৯৯৯ এর সেবা সমূহ কি কি, ৯৯৯ এ কল করলে কি পুলিশ আসে ?

    November 18, 2025
    Leave A Reply Cancel Reply

    LATEST POST

    অনলাইনে মামলা দেখার উপায়, মামলার অনুসন্ধান [২০২৬-২০২৭]

    January 28, 2026

    ৩৭৯ ধারা কি জামিন যোগ্য, এই ধারার মামলা হলে শাস্তি কি

    January 28, 2026

    মিথ্যা মামলা দিলে করণীয় ও গ্রেফতার থেকে বাঁচার উপায় ?

    January 24, 2026

    থানায় মামলা করার নিয়ম ও মামলার নমুনা কপি (ছবি)।

    January 24, 2026
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    Don't Miss
    পারিবারিক আইন

    অনলাইনে মামলা দেখার উপায়, মামলার অনুসন্ধান [২০২৬-২০২৭]

    By Law Helpline BDJanuary 28, 20260

    আপনার বিরুদ্ধে মামলা হয়েছে অথবা আদালতে মামলা বিচারাধীন আছে । আইনি ঝামেলার ভয়ে আছেন। অনলাইনে…

    ৩৭৯ ধারা কি জামিন যোগ্য, এই ধারার মামলা হলে শাস্তি কি

    January 28, 2026

    মিথ্যা মামলা দিলে করণীয় ও গ্রেফতার থেকে বাঁচার উপায় ?

    January 24, 2026

    থানায় মামলা করার নিয়ম ও মামলার নমুনা কপি (ছবি)।

    January 24, 2026

    আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন

    আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।

    About Us
    About Us

    আমাদের ওয়েবসাইটে অনলাইনে পরামর্শ, দলিল বা চুক্তি তৈরি, জমি বা পারিবারিক বিরোধ সম্পর্কিত আইনি গাইডলাইন প্রদান করা হয়। এছাড়া ব্লগ বা আর্টিকেল অংশে নানা আইনি বিষয়ে সচেতনতামূলক লেখা প্রকাশ করা হয়

    Email Us: lawhelplinebd@gmail.com
    Contact: +8801760869252

    LATEST POST

    অনলাইনে মামলা দেখার উপায়, মামলার অনুসন্ধান [২০২৬-২০২৭]

    January 28, 2026

    ৩৭৯ ধারা কি জামিন যোগ্য, এই ধারার মামলা হলে শাস্তি কি

    January 28, 2026

    মিথ্যা মামলা দিলে করণীয় ও গ্রেফতার থেকে বাঁচার উপায় ?

    January 24, 2026
    Founder & Director
    Founder & Director
    জুয়েল চন্দ্র দাস (Law Helpline BD), মোবাইলঃ ০১৭৬০-৮৬৯২৫২, জিমেইলঃ support@lawhelplinebd.com
    Facebook YouTube WhatsApp TikTok
    • Terms & Conditions
    • Privacy Policy
    • About Us
    © 2026 Jewel Das. Designed by Law Helpline BD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?