আপনি জানলে অবাক হবেন যে, বাংলাদেশে বলবৎ দণ্ডবিধি (Penal Code) অনুযায়ী যত অপরাধের শাস্তি রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন নির্ধারিত হয়েছে মদ খাওয়ার শাস্তি । তবে মনে রাখতে হবে — মদ বিক্রি বা ব্যবসা করা একটি গুরুতর অপরাধ, যার শাস্তি অনেক বেশি কঠোর।
মদ খাওয়ার শাস্তি, দণ্ডবিধি আইনের ৫১০ ধারা অনুযায়ী:
“যে ব্যক্তি প্রকাশ্যে মাতাল অবস্থায় অশোভন আচরণ করে, সে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে,যাহার মেয়াদ ২৪ ঘণ্টা পর্যন্ত হতে পারে, অথবা ১০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে,অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে।”
⚖️ মাত্র ৩০০ টাকায় অনলাইনে আইনী পরামর্শ নিন
অভিজ্ঞ আইনজীবী এবং সাবেক পুলিশ অফিসারদের মাধ্যমে যেকোন আইনী বিষয়ে পরামর্শ নিন এখনই।
🔍 বিস্তারিত জানতে ক্লিক করুনঅর্থাৎ, কেউ যদি প্রকাশ্যে মাতাল হয়ে অশোভন আচরণ করেন, তবে তাকে এক দিনের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ টাকা জরিমানা, বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে।
মামলায় পড়লে করণীয় কি জেনে রাখুন !
সংক্ষেপে:
-
অপরাধের ধরন: প্রকাশ্যে মাতাল হয়ে অশোভন আচরণ
-
আইন: দণ্ডবিধি, ১৮৬০ (ধারা ৫১০)
-
সর্বোচ্চ শাস্তি: ২৪ ঘণ্টা বিনাশ্রম কারাদণ্ড
-
জরিমানা: সর্বোচ্চ ১০ টাকা
-
উভয় দণ্ডের সম্ভাবনা: আছে
