সিআইডি (CID) ও সোয়াট (SWAT):
সিআইডি CID সিরিয়াল দেখতে ভালোবাসে না এমন লোক কমই দেখা যায়। তাছাড়া ঢাকা অ্যাটাক ছবিতে সোয়াট SWAT সম্পর্কে সন্ত্রাস বিরোধী অভিযানে খুবই সুন্দর আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা হয়েছে। যার কারণে সিআইডি CID সোয়াট SWAT সম্পর্কে জানার জন্য অনেকে খুবই আগ্রহী। তাছাড়া অনেকে বাহিনী দুটি সম্পর্কে জানতে চান। অনেকে আবার স্পেশাল ফোর্সগুলোতে যোগদান করতে চায়। তবে যে কারণেই জানতে চান না কেন আপনাদের বাহিনী দুটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
সিআইডি (CID) কিঃ
সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট)। বাংলাদেশ পুলিশের একটি প্রাচীন বিশেষায়িত ইউনিট। সিআইডি সন্ত্রাসবাদ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, জালিয়াতি মামলা, প্রতারণা মামলা তদন্তে কাজ করে। তাছাড়া ক্লুলেস মামলা তদন্ত, অপরাধ ও অপরাধীর ফরেনসিক সাক্ষ্য সংগ্রহ করতে সিআইডির জুড়ি নেই। সিআইডি এমন সব মামলার আসামি গ্রেফতার ও রহস্য উদঘাটন করে যা অন্য কোন বাহিনী বা ইউনিটের পক্ষে প্রায় অসম্ভব । অনেক সময় ১০/২০ বছরের মূলতবী থাকা মামলার রহস্য সিআইডি উদঘাটন করে থাকে।
⚖️ মাত্র ৩০০ টাকায় অনলাইনে আইনী পরামর্শ নিন
অভিজ্ঞ আইনজীবী এবং সাবেক পুলিশ অফিসারদের মাধ্যমে যেকোন আইনী বিষয়ে পরামর্শ নিন এখনই।
🔍 বিস্তারিত জানতে ক্লিক করুনর্যাব RAB কিভাবে হওয়া যায়, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
সিআইডি CID তে কিভাবে যোগদান করা যায়ঃ
সিআইডি সম্পর্কে একটা বিষয় জানা দরকার। এটি কোন বাহিনী নয়। সিআইডি বাংলাদেশ পুলিশের একটি ইউনিট। যারা এই ইউনিটে যোগদান করতে চায় তাদের পুলিশে যোগদান করতে হবে। সিআইডির প্রতিটি সদস্য ও কর্মকর্তা পুলিশ বাহিনীর সদস্য। এই বাহিনীর প্রধান পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক। সিআইডিতে আলাদা কোন নিয়োগ দেওয়া হয় না। যে কোন পদমর্যাদার পুলিশ সদস্য সিআইডি হতে পারেন। প্রতিটি জেলায় স্পেশাল ইউনিট সিআইডির শাখা রয়েছে। সিআইডির মূল হেডকোয়ার্টার্স মালিবাগ, ঢাকা অবস্থিত।
সোয়াট (SWAT) কিঃ
সোয়াট (স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিক্স টিম)। এটি বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি বিশেষায়িত ইউনিট। ২৮ ফেব্রুয়ারী ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। আমেরিকার সোয়াট ও মেরিন সেনার আদলে বাংলাদেশের সোয়াট গঠিত। মূল কাজ উদ্ধার অভিযান পরিচালনা করা। বাংলাদেশের সোয়াট SWAT সদস্যরা আমেরিকার বাহিনী কর্তৃক প্রশিক্ষিত। তারা আমেরিকার এম১৬ আর্মস ব্যবহার করে।
ডিবি DB পুলিশে কিভাবে যোগদান করা যায়, নিয়োগ বিজ্ঞপ্তি।
সোয়াট (SWAT) এ কিভাবে যোগদান করা যায়ঃ
SWAT ( Special Weapons And Tactics)। সোয়াট যেহেতু বাংলাদেশ পুলিশ বাহিনী একটি বিশেষায়িত ইউনিট। তাই এতে আলাদা কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয় না। এটি সরাসরি ডিএমপি পুলিশ কমিশনারের নির্দেশে পরিচালিত হয়। পুলিশ বাহিনীর সুদক্ষ, চৌকস, মানসিক ভাবে দৃঢ়, ক্ষিপ্ত ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন পুলিশ সদস্যরা সোয়াটে চাকরি করার সুযোগ লাভ করে।
