ড্রাইভিং লাইসেন্সঃ
ড্রাইভিং লাইসেন্স একটি সনদপত্র যার দ্বারা প্রত্যয়ন করা হয় আপনি গাড়ি চালানোর জন্য উপযুক্ত। যে কোন দেশে গাড়ি চালাতে গেলে এটি অবশ্যই লাগবে। বাংলাদেশ ও তার ব্যতিক্রম নয়। ড্রাইভিং লাইসেন্স ব্যতিত গাড়ি চালনা করা সড়ক ও পরিবহন আইন ২০১৮ অনুযায়ী শাস্তি যোগ্য অপরাধ। তাই লাইসেন্স ব্যতিত গাড়ি চালানো উচিত নয়। ড্রাইভিং লাইসেন্স পেতে যেসব যোগ্যতা লাগে তা নিম্নরূপ।
⚖️ মাত্র ৩০০ টাকায় অনলাইনে আইনী পরামর্শ নিন
অভিজ্ঞ আইনজীবী এবং সাবেক পুলিশ অফিসারদের মাধ্যমে যেকোন আইনী বিষয়ে পরামর্শ নিন এখনই।
🔍 বিস্তারিত জানতে ক্লিক করুনড্রাইভিং লাইসেন্স পেতে যোগ্যতা সমূহঃ
০১। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের কমপক্ষে বয়স ১৮ বছর হতে হবে।
০২। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।
০৩। শিক্ষাগত যোগ্যতা অন্যূন (নিম্নে) অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
০৪। শারিরীক ও মানসিকভাবে সক্ষম হতে হবে।
০৫। মোটরযান চালনায় যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
০৬। বিধি দ্বারা নির্ধারিত অন্যন্য শর্ত।
(সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৬ (২) উপধারা)
৯৯৯ এর সেবা সমূহ কি কি, ৯৯৯ এ কল করলে কি পুলিশ আসে ?
সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৬ ধারা অনুযায়ী কোন ব্যক্তিকে লাইসেন্স পাওয়ার জন্য নির্ধারিত ফি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিসহ নির্ধারিত ফরম ও পদ্ধতিতে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে।
