Close Menu
Law Helpline BD

    আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন

    আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।

    What's Hot

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    August 31, 2026

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026
    Facebook YouTube WhatsApp TikTok
    Facebook YouTube WhatsApp TikTok
    Law Helpline BD
    Subscribe Login
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
      • সাক্ষ্য আইন
    • পারিবারিক আইন
      • ভোক্তা অধিকার
    • সড়ক আইন
    • মাদক আইন
      • চাকরির খবর
    • অন্যন্য আইন
    Law Helpline BD
    • হোম
    • দন্ডবিধি আইন
    • ফৌজদারী আইন
    • নারী-শিশু আইন
    • পারিবারিক আইন
    • সড়ক আইন
    • মাদক আইন
    • অন্যন্য আইন
    Home » থানায় জিডি করার নিয়ম: হারানো ও অভিযোগ জিডির নমুনা কপি (২০২৭)
    সাক্ষ্য আইন

    থানায় জিডি করার নিয়ম: হারানো ও অভিযোগ জিডির নমুনা কপি (২০২৭)

    Law Helpline BDBy Law Helpline BDAugust 24, 2026
    Facebook WhatsApp Pinterest Copy Link
    থানায় জিডি করার নিয়ম
    Share
    Facebook Twitter WhatsApp Copy Link

    ভূমিকা

    অনেকেই জীবনের কোনো না কোনো সময় মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট, ব্যাংকের চেকবই, এটিএম কার্ড কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে ফেলেন। আবার অনেক সময় প্রতিবেশীর হুমকি, মারধরের আশঙ্কা, প্রতারণা, চুরি, হয়রানি বা অন্য কোনো ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আনুষ্ঠানিকভাবে জানানো প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপগুলোর একটি হলো থানায় জিডি (General Diary) করা।

    সূচিপত্র

    Toggle
    • ভূমিকা
    • জিডি (General Diary) কী?
    • জিডি কত প্রকার?
    • জিডি কোথায় লেখা হয়?
    • থানায় জিডি করতে কত টাকা খরচ হয়?
    •  থানায় হারানো জিডি করতে কী কী লাগে?
    • অভিযোগ জিডি করতে কী কী লাগে?
    • জিডি কীভাবে জমা দেব?
    • হারানো জিডির কপি পাওয়া যায় কি?
    • অভিযোগ জিডির কপি পাওয়া যায় কি?
    • হারানো জিডির ক্ষেত্রে তদন্ত হয় কি?
    • অভিযোগ জিডির ক্ষেত্রে তদন্ত হয় কি?
    • থানায় জিডি করার সময় যেসব নিয়ম খেয়াল রাখা উচিত
    • উপসংহার

    বাংলাদেশে জিডি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনগত নথি। ভবিষ্যতে প্রয়োজন হলে এটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করতে পারে। হারানো কাগজপত্র পুনরায় তুলতে, পাসপোর্ট বা এনআইডি নবায়ন করতে, ব্যাংকে আবেদন করতে কিংবা কোনো অভিযোগের প্রাথমিক রেকর্ড হিসেবে জিডির গুরুত্ব অনেক।

    থানায় মামলা করার নিয়ম ও মামলার নমুনা কপি (ছবি)।

    বর্তমানে শুধু থানায় গিয়েই নয়, নির্দিষ্ট ক্ষেত্রে অনলাইন জিডি করারও সুযোগ রয়েছে। ফলে অনেকেই জানতে চান থানায় জিডি করার নিয়ম কী, জিডি করতে কত টাকা লাগে, কী কী কাগজ লাগে, জিডির কপি পাওয়া যায় কি না  এবং হারানো ও অভিযোগ জিডির নমুনা কপি কেমন হবে।

    এই নিবন্ধে বাংলাদেশে জিডি সম্পর্কিত এসব বিষয় সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করা হয়েছে।

    জিডি (General Diary) কী?

    জিডি বা General Diary হলো থানার একটি সরকারি নিবন্ধন ব্যবস্থা, যেখানে নাগরিকের বিভিন্ন তথ্য, সাধারণ অভিযোগ এবং গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ লিখিতভাবে সংরক্ষণ করা হয়।

    জিডির মাধ্যমে পুলিশ কোনো ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবগত হয় এবং প্রয়োজনে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে।

    সাধারণত জিডি করা হয় ১। মোবাইল ফোন হারানো ২। জাতীয় পরিচয়পত্র হারানো ৩। পাসপোর্ট হারানো ৪। চেকবই হারানো ৫। এটিএম কার্ড হারানো ৬। শিক্ষাগত সনদ হারানো ৭। গুরুত্বপূর্ণ কাগজপত্র হারানো ৮। হুমকি বা ভয়ভীতি ৯। প্রতারণার অভিযোগ ১০। প্রতিবেশীর হয়রানি ১১। সন্দেহজনক ঘটনা সম্পর্কে ।

    জিডির মাধ্যমে ঘটনাটি সরকারি নথিতে সংরক্ষিত হয়, যা ভবিষ্যতে আইনি প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

    জিডি কত প্রকার?

    বাংলাদেশে সাধারণভাবে জিডিকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। যদিও আইনে এভাবে আলাদা শ্রেণিবিভাগ উল্লেখ নেই, তবে বাস্তবে থানায় সাধারণত নিচের দুই ধরনের জিডি সবচেয়ে বেশি করা হয়।

    মামলা কত প্রকার ও কি কি, কারা মামলা করতে পারেন ?

    ১. হারানো জিডি (Lost General Diary)

    যখন কোনো ব্যক্তি তার গুরুত্বপূর্ণ কাগজপত্র, পরিচয়পত্র, মোবাইল ফোন, ব্যাংকের চেকবই, এটিএম কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জমির দলিল বা অন্য কোনো মূল্যবান জিনিস হারিয়ে ফেলেন, তখন সেই বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়ে যে জিডি করা হয় তাকে হারানো জিডি বলা হয়।

     

    হারানো জিডি
    হারানো জিডির নমুনা কপি

    এ ধরনের জিডির মূল উদ্দেশ্য হলো ঘটনাটি সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করা। ভবিষ্যতে যদি হারানো জিনিসটি কেউ অপব্যবহার করে, তাহলে জিডির কপি আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করতে পারে।

    এছাড়া ১। জাতীয় পরিচয়পত্র (NID), ২। পাসপোর্ট, ৩। জন্ম নিবন্ধন, ৪। ব্যাংকের চেকবই, ৫। এটিএম বা ডেবিট কার্ড, ৬। ড্রাইভিং লাইসেন্স, ৭। মোবাইল ফোন, ৮। শিক্ষাগত সনদ, ৯। জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র যদি হারিয়ে যায়।

    তখন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে হারানো কাগজপত্র পুনরায় তুলতে বা ডুপ্লিকেট সংগ্রহ করতে প্রায়ই নিয়ম মেনে জিডির কপি জমা দিতে হয়।

    ২. অভিযোগ জিডি (Complaint General Diary)

    যখন কোনো ব্যক্তি কোনো অপরাধ, হুমকি, হয়রানি, প্রতারণা, মারামারির আশঙ্কা, চুরি, দখলের চেষ্টা বা অন্য কোনো ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করতে চান, তখন যে জিডি করা হয় তাকে অভিযোগ জিডি বলা হয়।

    অভিযোগ জিডি
    অভিযোগ জিডির নমুনা কপি

    এ ধরনের জিডির মাধ্যমে পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয় এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। অনেক সময় তদন্ত করে প্রয়োজন হলে পরবর্তীতে মামলা রুজুও হতে পারে।

    সাধারণত জিডি করা হয়। ১। প্রাণনাশের হুমকি, ২। মোবাইলে বা সামাজিক মাধ্যমে হুমকি, ৩। প্রতিবেশীর হয়রানি, ৪। জমি দখলের চেষ্টা, ৫। পারিবারিক বিরোধের কারণে নিরাপত্তাহীনতা, ৬। প্রতারণার প্রাথমিক অভিযোগ, ৭। সন্দেহজনক ব্যক্তির চলাফেরা, ৮। চুরি হওয়ার আশঙ্কা, ৯। মারামারির আশঙ্কা সম্পর্কিত বিষয়ে।

    জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি কতটা কার্যকর।

    তবে থানায় জিডি করার অর্থ এই নয় যে সঙ্গে সঙ্গে মামলা হয়ে যাবে। বরং এটি একটি প্রাথমিক সরকারি রেকর্ড, যার ভিত্তিতে পুলিশ ঘটনাটি যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে পারে।

    জিডি কোথায় লেখা হয়?

    থানায় জিডি করার নিয়ম যারা জানে না তারা অনেকেই মনে করেন থানায় গেলে নিজেই কাগজে লিখে জমা দিতে হবে। বাস্তবে বিষয়টি কিছুটা ভিন্ন।

    বর্তমানে বাংলাদেশের প্রায় সব থানায় ডিউটি অফিসারের পাশাপাশি কম্পিউটার অপারেটর বা সংশ্লিষ্ট কর্মকর্তা থাকেন, যারা প্রয়োজন অনুযায়ী জিডি লিখতে সহায়তা করেন। তবে আপনি চাইলে নিজের লেখা আবেদনও নিয়ে যেতে পারেন।

    এছাড়া অধিকাংশ থানার আশপাশে টাইপিং বা আবেদন লেখার কাজ করেন এমন ব্যক্তি (রাইটার) থাকেন। প্রয়োজন হলে তাদের মাধ্যমেও জিডির আবেদন প্রস্তুত করা যায়।

    জিডির আবেদনে সাধারণত নিচের তথ্যগুলো উল্লেখ করা হয়

    • আবেদনকারীর নাম
    • পিতার বা মাতার নাম
    • পূর্ণ ঠিকানা
    • জাতীয় পরিচয়পত্র নম্বর (যদি প্রয়োজন হয়)
    • মোবাইল নম্বর
    • ঘটনার তারিখ
    • ঘটনার সময়
    • ঘটনার স্থান
    • কীভাবে ঘটনা ঘটেছে তার বিস্তারিত বিবরণ
    • হারানো জিনিসের পরিচয় বা অভিযোগের বিষয়বস্তু
    • আবেদনকারীর স্বাক্ষর

    তথ্য যত পরিষ্কার ও সঠিকভাবে লেখা হবে, পুলিশ কর্মকর্তার জন্য ঘটনাটি বুঝতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তত সহজ হবে।

    বর্তমানে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অনলাইনেও জিডি করা যায়। বিশেষ করে হারানো কাগজপত্র বা হারানো মালামালের বিষয়ে বাংলাদেশ পুলিশের অনলাইন জিডি সেবার মাধ্যমে আবেদন করা সম্ভব। তবে সব ধরনের অভিযোগ অনলাইনে গ্রহণ করা হয় না। গুরুতর অভিযোগের ক্ষেত্রে সাধারণত সরাসরি থানায় উপস্থিত হয়ে জিডি করতে হয়।

    থানায় জিডি করতে কত টাকা খরচ হয়?

    থানায় জিডি করার নিয়ম না জানায় অনেকের ধারণা থানায় জিডি করতে টাকা লাগে। বাস্তবে বাংলাদেশে থানায় জিডি করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ, থানায় হারানো জিডি বা অভিযোগ জিডি করার জন্য নিয়ম অনুসারে পুলিশকে সরকারি ফি দিতে হয় না।

    তবে আবেদন টাইপ করা, ফটোকপি করা, প্রিন্ট করা বা প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার জন্য ব্যক্তিগতভাবে কিছু খরচ হতে পারে। এই খরচ থানার নয়  বরং আবেদন প্রস্তুতের জন্য বাইরের দোকান বা কম্পিউটার সার্ভিস সেন্টারে দিতে হয়।  বাস্তবে দেখা যায় হারানো জিডির জন্য ১০০/২০০ টাকা এবং অভিযোগ জিডি লেখানোর জন্য ২০০/৩০০ টাকার মত খরচ হতে পারে । তবে এটা থানায় জিডি করার কোন অফিসিয়াল নিয়ম নয়।  শুধুমাত্র জিডি লেখার জন্য এই অর্থ প্রদান করতে হয়। 

     থানায় হারানো জিডি করতে কী কী লাগে?

    কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব জিডি করা উচিত। এতে ভবিষ্যতে সেই জিনিস অপব্যবহার হলে আপনার আইনগত অবস্থান শক্তিশালী হয় এবং নতুন কপি তুলতেও সুবিধা হয়। হারানো জিডি করতে সাধারণত নিচের তথ্যগুলো প্রয়োজন হয়।

    দেওয়ানী মামলা কি, দেওয়ানী মামলা কত প্রকার ও কি কি?

    আবেদনকারীর তথ্য

    যেমন ১।  পূর্ণ নাম ২। পিতার বা মাতার নাম ৩। বর্তমান ও স্থায়ী ঠিকানা ৪। মোবাইল নম্বর ৫। জাতীয় পরিচয়পত্র নম্বর (যদি থাকে)

    হারানো জিনিসের তথ্য

    হারানো জিনিস অনুযায়ী তথ্য ভিন্ন হতে পারে। যেমন—মোবাইল হারালে ১। মোবাইলের ব্র্যান্ড ২। মডেল ৩। IMEI নম্বর (যদি জানা থাকে) ৪। সিম নম্বর ৫। কোথায় হারিয়েছে ৬। কবে হারিয়েছে

    এনআইডি হারালে

    ১। এনআইডি নম্বর (যদি জানা থাকে) ২। এনআইডির ফটোকপি থাকলে সেটি ৩। কোথায় হারিয়েছে ৪। আনুমানিক তারিখ

    পাসপোর্ট হারালে

    ১। পাসপোর্ট নম্বর ২। ইস্যুর তারিখ (যদি জানা থাকে) ৩। পাসপোর্টের ফটোকপি থাকলে সেটি

    চেকবই হারালে

    ১। ব্যাংকের নাম ২। অ্যাকাউন্ট নম্বর ৩। চেকবইয়ের সিরিয়াল বা পাতার নম্বর (যদি জানা থাকে)

    ঘটনার বিবরণ

    আবেদনে পরিষ্কারভাবে উল্লেখ করবেন ১। কোথায় হারিয়েছে ২। কখন হারিয়েছে ৩। কীভাবে হারানোর বিষয়টি বুঝতে পেরেছেন ৪। কোনো সন্দেহভাজন ব্যক্তি থাকলে তার তথ্য। যত বিস্তারিত তথ্য দেবেন, ভবিষ্যতে প্রয়োজন হলে তত বেশি উপকার হবে।

    অভিযোগ জিডি করতে কী কী লাগে?

    থানায় জিডি করার নিয়ম হল অভিযোগ জিডির ক্ষেত্রে শুধু “অভিযোগ আছে” লিখলেই যথেষ্ট নয়। পুলিশ যেন বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারে, সেজন্য ঘটনার সম্পূর্ণ বিবরণ উল্লেখ করা উচিত। অভিযোগ জিডিতে সাধারণত নিচের তথ্যগুলো দেওয়া হয়:

    • আবেদনকারীর পূর্ণ পরিচয়
    • অভিযুক্ত ব্যক্তির নাম (জানা থাকলে)
    • অভিযুক্তের ঠিকানা
    • ঘটনার তারিখ
    • ঘটনার সময়
    • ঘটনার স্থান
    • ঘটনার বিস্তারিত বিবরণ
    • কোনো সাক্ষী থাকলে তাদের নাম
    • ছবি, ভিডিও, অডিও, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ (যদি থাকে)

    যদি অভিযুক্তের নাম জানা না থাকে, তাহলেও জিডি করা যায়। সে ক্ষেত্রে যতটুকু তথ্য জানা আছে, সেটুকুই উল্লেখ করা উচিত।

    বিশেষ করে হুমকি, প্রতারণা বা সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির ক্ষেত্রে স্ক্রিনশট বা অন্যান্য ডিজিটাল তথ্য সংযুক্ত করলে তদন্তে সুবিধা হয়।

    ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯, ৫০৬, ৫০৬ (২), ৩৪ ধারায় মামলা হলে করণীয় কি।

    জিডি কীভাবে জমা দেব?

    যথাযথ নিয়ম অনুযায়ী জিডি করার জন্য আবেদন প্রস্তুত হওয়ার পর সেটি নিকটস্থ থানার ডিউটি অফিসারের কাছে জমা দিতে হয়। সাধারণত আবেদন দুই কপি প্রিন্ট করে নিয়ে যাওয়া ভালো। এরপর ডিউটি অফিসার আবেদনটি যাচাই করেন। প্রয়োজন হলে অতিরিক্ত তথ্য জানতে চান। সবকিছু ঠিক থাকলে আবেদনটি থানার জেনারেল ডায়েরি রেজিস্টারে নিবন্ধন করা হয় এবং একটি জিডি নম্বর (GD Number) প্রদান করা হয়।

    যদি এটি হারানো জিনিসের জিডি হয়, তাহলে আবেদনকারীর কপিতে >থানার সিল > ডিউটি অফিসারের স্বাক্ষর> জিডি নম্বর>এবং তারিখ উল্লেখ করে ফেরত দেওয়া হয়।

    এই কপিটি খুব যত্নসহকারে সংরক্ষণ করা উচিত, কারণ ভবিষ্যতে বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে এটি জমা দিতে হতে পারে।

    হারানো জিডির কপি পাওয়া যায় কি?

    আপনি যদি মোবাইল, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট, চেকবই, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত সনদ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারানোর বিষয়ে জিডি করেন, তাহলে সাধারণত থানা থেকে আপনার আবেদনের একটি সত্যায়িত কপি দেওয়া হয়। এই কপিতে সাধারণত জিডি নম্বর (GD Number)>জিডি করার তারিখ>থানার সিল>ডিউটি অফিসারের স্বাক্ষর  থাকে। 

    এই কপিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভবিষ্যতে হারানো কাগজপত্র পুনরায় তুলতে বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করতে এটি প্রয়োজন হতে পারে।

    অভিযোগ জিডির কপি পাওয়া যায় কি?

    অন্যদিকে, যদি আপনি কোনো ব্যক্তি বা ঘটনার বিরুদ্ধে অভিযোগ জিডি করেন, তাহলে সাধারণত আবেদনকারীর হাতে হারানো জিডির মতো সত্যায়িত কপি দেওয়া হয় না।

    এর কারণ হলো অভিযোগের বিষয়টি তদন্তাধীন হতে পারে এবং এতে অন্যান্য ব্যক্তির তথ্য বা তদন্তের স্বার্থ জড়িত থাকতে পারে। তাই এ ধরনের জিডি থানার সরকারি রেকর্ডে সংরক্ষিত থাকে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবহৃত হয়।

    হারানো জিডির ক্ষেত্রে তদন্ত হয় কি?

    যদি আপনি শুধুমাত্র কোনো মোবাইল, এনআইডি, পাসপোর্ট বা অন্য কোনো জিনিস হারানোর বিষয়ে  থানায় জিডি করেন, তাহলে নিয়ম অনুসারে সাধারণত তদন্ত করা হয় না।এই ধরনের জিডির উদ্দেশ্য মূলত ঘটনাটি সরকারি রেকর্ডে সংরক্ষণ করা, যাতে ভবিষ্যতে প্রয়োজনে আপনি আইনগত সুবিধা পান।

    ৫০৬ ও ৫০৬ ২ ধারা কী? এই ধারার মামলা কি জামিন যোগ্য, শাস্তি কি। বাংলাদেশ

    অভিযোগ জিডির ক্ষেত্রে তদন্ত হয় কি?

    অভিযোগ জিডির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। থানায় জিডি করার নিয়ম অনুসারে অভিযোগে হুমকি, প্রতারণা, জমি নিয়ে বিরোধ, হয়রানি, চুরি, মারামারির আশঙ্কা বা অন্য কোনো অপরাধের বিষয় উল্লেখ থাকে, তাহলে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি পর্যালোচনা করবেন।

    প্রয়োজনে:

    • আবেদনকারীকে ডেকে বক্তব্য নেন।
    • অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন।
    • ঘটনাস্থল পরিদর্শন করেন।
    • সাক্ষীদের বক্তব্য নেন।
    • প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেন।

    তদন্তে যদি কোনো শাস্তিযোগ্য অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী মামলা রুজু বা অন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। অভিযোগ জিডির ক্ষেত্রে তদন্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

    থানায় জিডি করার সময় যেসব নিয়ম খেয়াল রাখা উচিত

    জিডি করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই অনুসরণ করা উচিত।

    • নিজের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সঠিকভাবে লিখুন।
    • ঘটনার তারিখ, সময় ও স্থান স্পষ্টভাবে উল্লেখ করুন।
    • হারানো জিনিসের বিস্তারিত পরিচয় লিখুন।
    • অভিযোগের ক্ষেত্রে অভিযুক্তের নাম জানা থাকলে উল্লেখ করুন।
    • কোনো সাক্ষী থাকলে তার তথ্য দিন।
    • ছবি, ভিডিও, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ থাকলে সংযুক্ত করুন।
    • মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেবেন না।
    • জিডি নম্বর ও কপি নিরাপদে সংরক্ষণ করুন।

    উপসংহার

    থানায় জিডি করার নিয়ম : হারানো জিডি ও অভিযোগ জিডি করার সম্পূর্ণ গাইড জানা থাকলে সঠিকভাবে জিডি করা সহজ হয়। হারানো জিডির মাধ্যমে হারানো জিনিস বা কাগজপত্রের তথ্য থানায় নথিভুক্ত করা হয়। অন্যদিকে অভিযোগ জিডির মাধ্যমে কোনো অপরাধ, হুমকি বা ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হয় এবং প্রয়োজন অনুযায়ী পুলিশ ব্যবস্থা গ্রহণ করে।

    ৯৯৯ এর সেবা সমূহ কি কি, ৯৯৯ এ কল করলে কি পুলিশ আসে ?

    থানায় জিডি করা একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ আইনগত পদক্ষেপ। তবে থানায় জিডি করার নিয়ম না জানলে সমস্যায় পড়তে হতে পারে। আজকের পোস্টে থানায় জিডি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত ও হারানো ও অভিযোগ জিডির নমুনা কপি দেওয়া হল। কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র, মোবাইল বা মালামাল হারিয়ে গেলে অথবা কোনো ব্যক্তি, ঘটনা বা হুমকির বিষয়ে পুলিশকে জানাতে চাইলে দ্রুত জিডি করা উচিত। এতে ঘটনাটি সরকারি রেকর্ডে সংরক্ষিত হয় এবং ভবিষ্যতে এটি প্রয়োজনীয় প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়।

    Follow on YouTube Follow on Facebook
    Share. Facebook WhatsApp Pinterest Copy Link
    Law Helpline BD
    • Website

    Related Posts

    দেওয়ানী মামলা কি, দেওয়ানী মামলা কত প্রকার ও কি কি?

    By Law Helpline BDAugust 15, 2026

    গ্রেফতারি পরোয়ানা কী? গ্রেফতারি পরোয়ানা জারি হলে কী করতে হবে

    By Law Helpline BDAugust 13, 2026

    ৩০৭ ধারা মামলা কি জামিন যোগ্য? শাস্তি, মিথ্যা মামলা ও করণীয়

    By Law Helpline BDAugust 11, 2026

    মিথ্যা সাক্ষী দেওয়ার শাস্তি কী? দণ্ডবিধির ১৯৩ ও ১৯৪ ধারা অনুযায়ী বিস্তারিত

    By Law Helpline BDJuly 24, 2026
    LATEST POST

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    August 31, 2026

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026

    মাদক বা মাদকদ্রব্য কী? মাদকাসক্তি থেকে মুক্তির উপায়

    August 28, 2026
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    Don't Miss
    দন্ডবিধি আইন

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    By Law Helpline BDAugust 31, 2026

    ভূমিকা ৪৪৭ ধারা মামলা কী এবং ৪৪৭ ধারা কি জামিন যোগ্যএ দুটি প্রশ্ন বাংলাদেশে জমি-সংক্রান্ত…

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026

    মাদক বা মাদকদ্রব্য কী? মাদকাসক্তি থেকে মুক্তির উপায়

    August 28, 2026

    আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন

    আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।

    About Us
    About Us

    আমাদের ওয়েবসাইটে অনলাইনে পরামর্শ, দলিল বা চুক্তি তৈরি, জমি বা পারিবারিক বিরোধ সম্পর্কিত আইনি গাইডলাইন প্রদান করা হয়। এছাড়া ব্লগ বা আর্টিকেল অংশে নানা আইনি বিষয়ে সচেতনতামূলক লেখা প্রকাশ করা হয়

    Email Us: lawhelplinebd@gmail.com
    Contact: +8801760869252

    LATEST POST

    ৪৪৭ ধারা মামলা কী? ৪৪৭ ধারা কি জামিন যোগ্য, শাস্তি ও আইনি বিধান

    August 31, 2026

    জমি রেজিস্ট্রি খরচ কত ২০২৬–২০২৭? সর্বশেষ আপডেট

    August 30, 2026

    হেবা দলিল কী? হেবা দলিলের অসুবিধা, সুবিধা, খরচ ও বাতিলের নিয়ম

    August 29, 2026
    Calender
    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Aug    
    Facebook YouTube WhatsApp TikTok
    • শর্তাবলী
    • গোপনীয়তা
    • পরিচিতি
    © 2026 Jewel Das. Designed by Law Helpline BD.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?