আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন
আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।
Author: Law Helpline BD
মিথ্যা মামলাঃ বর্তমানে মিথ্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানি করার মত ঘটনা অহরহ ঘটছে। আইন সম্পর্কে স্পষ্ট ধারনা না থাকায় মামলা দিলে করণীয়,বর্জনীয় ও মামলায় গ্রেফতার থেকে বাচার উপায় সম্পর্কে অনেকে গাইডলাইন পায় না । অথচ মিথ্যা মামলা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে যে কোন সময় গ্রেফতার হওয়ার সম্ভাবনা থাকে। তাই মিথ্যা মামলা দিলে করণীয় এবং গ্রেফতার এড়াতে সব সময় সতর্কতা জরুরি। মিথ্যা মামলা দিলে করণীয় ও গ্রেফতার থেকে বাচার উপায়ঃ প্রতিটি দেশের আইন ও বিচার কার্যক্রম পরিচালনা করা হয় প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য। যদি মনে করেন আপনার নামে মিথ্যা মামলা হয়েছে তাহলে অতিরিক্ত চিন্তা করবেন না, শান্ত থাকুন।…
বিভিন্ন প্রয়োজনে আমাদের থানায় যেতে হয়। অনেকে আইনী ঝামেলায় পড়লে থানায় মামলা করার জন্য যান। কিন্তু থানায় মামলা করার নিয়ম ও মামলার নমুনা কপি সম্পর্কে বিস্তারিত জানা নেই । তাদের জন্য আজকের পোস্ট, আশা করি বিস্তারিত জানতে পারবেন। কোন ব্যাক্তিকে থানায় মামলা করতে হলে তাকে ঘটনার পুরো বিবরণ দিয়ে লিখিত অভিযোগ করতে হবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে ঘটনার বিষয়ে অভিযোগ লেখার জন্য থানায় আলাদা লোক নিয়োগ নেই। তাই থানার আশেপাশে কোন রাইটার দিয়ে অথবা থানার ভিতরে কোন পুলিশ সদস্যকে দিয়ে অভিযোগ লিখাতে হবে। তারা ঘটনার মৌখিক বিবরণ শুনে অভিযোগ লিখে দিবে। আপনাকে শুধুমাত্র ঘটনার তারিখ ও সময়, ঘটনার…
পুলিশের চাকরি কঠিন হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। নিচে ১৫টি প্রধান কারণ তুলে ধরা হলো— ১. দীর্ঘ কর্মঘণ্টা ও অতিরিক্ত চাপ পুলিশের নির্দিষ্ট কর্মঘণ্টা নেই, জরুরি পরিস্থিতিতে টানা ডিউটি করতে হয়, যা শারীরিক ও মানসিকভাবে কষ্টদায়ক। ২. অপরাধের আধুনিকায়ন ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ সাইবার ক্রাইম, ডিজিটাল জালিয়াতি, এবং আধুনিক অপরাধ কৌশল মোকাবিলা করা কঠিন হয়ে উঠছে। ৩. পর্যাপ্ত জনবল ও সরঞ্জামের অভাব প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা কম এবং অনেক সময় আধুনিক সরঞ্জামের অভাব থাকে, যা কাজকে কঠিন করে তোলে। ৪. মানসিক ও শারীরিক স্বাস্থ্য সমস্যা অতিরিক্ত কাজের চাপ ও অনিয়মিত জীবনযাত্রার কারণে পুলিশ সদস্যরা হতাশা, উদ্বেগ ও অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন।…
বাংলাদেশে জমির খারিজ বা নামজারি প্রক্রিয়া ভূমি ব্যবস্থাপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি বিভিন্ন নামে পরিচিত হতে পারে, যেমন—নামজারি, কর্তন, নাম কর্তন, মিউটেশন ইত্যাদি। তবে এই সব প্রক্রিয়ার লক্ষ্য একই-জমির মালিকানা রেকর্ডে পরিবর্তন আনা। জমির মালিকানা সঠিকভাবে প্রমাণ করতে, প্রশাসনিক সঠিকতার ও আইন গত সমস্যা এড়ানোর জন্য জমির খারিজ করা অপরিহার্য। এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্রের সঠিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে জমির খারিজ করতে কি কি লাগে প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। (১) দলিল (Deed): যে দলিলের মাধ্যমে আপনি জমির মালিক হয়েছেন, সেটি জমির নামজারি খারিজ করার জন্য লাগবে। এটি জমির মালিকানা প্রমাণের মূল দলিল যা…
যত ধরনের ফৌজদারি অপরাধ রয়েছে তার জন্য দন্ডবিধি আইনে থানা বা আদালতে মামলা হবে। গুরুতর আঘাত করার জন্য দন্ডবিধি আইনের ৩২৫ ৩২৬ ধারা অনুযায়ী মামলা হয়। দন্ডবিধি আইনের ৩২৫ ৩২৬ ধারা কি, জামিন যোগ্য কিনা, এই ধারায় মামলা হলে শাস্তি কি জানার পূর্বে গুরুতর আঘাত সম্পর্কে জানা প্রয়োজন। গুরুতর আঘাত কিঃ যদি কোন ব্যাক্তি কোন কিছুর মাধ্যমে গুরুতর আঘাত করে তাহলে ৩২৫ ৩২৬ ধারায় মামলা হবে। তবে মামলা করলেইতো আর গুরুতর আঘাত হয়ে যাবে না। আইনের দৃষ্টিতে নিম্নলিখিত আঘাতগুলো গুরুতর আঘাত বলে গণ্য হবে। ০১। পুরুষত্বহীনতা ( পুরুষাঙ্গ কেটে ফেলা কিংবা কোজা করে দেওয়া) ০২। যদি কোন ব্যাক্তি অপর কোন…
ফৌজদারি মামলাঃ ফৌজদারি মামলা কত প্রকার ও কি কি জানতে হলে মামলার প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। মামলা দুই প্রকার-ফৌজদারি মামলা ও দেওয়ানী মামলা। ফৌজদারি মামলা হলো এমন ধরনের মামলা যা অপরাধমূলক কাজের জন্য দায়ের করা হয় । চুরি , মারামারি, খুন, ডাকাতি, ধর্ষনের মত মামলায় ফৌজদারি মামলা রুজু হয় । অপরদিকে দেওয়ানি মামলায় মূলত অধিকার বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হয় । জায়গা জমি বা সম্পত্তি সংক্রান্ত রিরোধে দেওয়ানি মামলা রুজু হয় । দেশের মোট রুজুকৃত মামলার প্রায় ৮০% ফৌজদারি মামলা। ফৌজদারি মামলা বেশির ভাগ সময় থানায় রুজু হয়্। দেওয়ানী মামলা থানা গ্রহণ করবে না, এটি আদালতে রুজু করা…
ভূমিকাঃ জরুরি ভিত্তিতে পুলিশি সহায়তার জন্য ৯৯৯ এর সেবা সমূহ প্রদান করা হয়। তাই পুলিশি সহায়তার প্রয়োজন হলে ফোন করতে দ্বিধাবোধ করা উচিত নয়। থানায় গিয়ে লিখিতভাবে আইনি সহায়তার সুযোগ থাকলে সেক্ষেত্রে ৯৯৯ এ কল দেওয়া ঠিক হবে না। বাংলাদেশ পুলিশ হেল্পলাইন নাম্বার ৯৯৯। এটি বিগত সরকারের যুগান্তরকারী পদক্ষেপ।হেল্পলাইনে জরুরি সেবা ছাড়াও আরো কিছু সেবা প্রদান করা হয় সে বিষয়ে আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করা এবং “৯৯৯ এ কল করলে কি সত্যি পুলিশ আসে আর্টিকেলে আমরা এর উত্তর জানবো, এবং বুঝে নেব ৯৯৯ সেবার প্রক্রিয়া ও বাস্তবতা। ৯৯৯ কি? এটি বাংলাদেশ পুলিশের একটি অনলাইন সেবা বলা যায়। সহজে দ্রুততর সময়ে…
বর্তমান সমাজে নানা ধরনের বিরোধ, অপরাধ ও অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে। এসব ক্ষেত্রে থানায় ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯, ৫০৬, ৫০৬(২), ৩৪ ধারায় মামলা রুজু হয় সবচাইতে বেশি। এটিকে সরকার বাদী বা জিআর মামলা বলা হয়। আজকে এই ধারায় মামলা প্রকৃতপক্ষে কি এবং করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মামলা হলে একটি বিষয় জেনে রাখবেন – ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯, ৫০৬, ৫০৬(২), ৩৪ ধারায় মামলা মানে ভিন্ন ভিন্ন অপরাধের অভিযোগ করা হয়েছে। আইনে আলাদা আলাদা অপরাধের জন্য ভিন্ন ভিন্ন শাস্তি রয়েছে। যেমন চুরি করলে একটি অপরাধ, আঘাত করলে আরেকটি অপরাধ, ঘরবাড়ি জ্বালিয়ে দিলে…
ভুয়া পুলিশঃ প্রকৃত পুলিশ আমাদের বন্ধু। তাদের কাছে আমরা বিপদে আপদে সহযোগিতা পেয়ে থাকি। তবে ভূয়া পুলিশ আমাদের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে। তাই অহেতুক ভয়, প্রতারণা, ক্ষতির আশংকা থেকে নিজেকে রক্ষায় প্রকৃত পুলিশ ও ভূয়া পুলিশ চেনার উপায় জেনে রাখা প্রয়োজন । ভুয়া পুলিশ কারাঃ ভুয়া পুলিশ হলো সেইসব ব্যক্তি যারা প্রকৃত পুলিশ সদস্য না হয়েও পুলিশ পরিচয়ে প্রতারণা বা অপরাধমূলক কাজ করে । তারা সাধারণত পুলিশ ইউনিফর্ম, ব্যাজ, আইডি কার্ড বা পুলিশের মতো আচরণ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। ০১। বিভিন্ন বাহিনীর সাথে কাজ করে কিন্তু বাহিনীর সদস্য নয় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সামরিক বাহিনীর কলাকৌশল…
জিডি কি (What is a General Diary): জিডি (General Diary) বা সাধারণ ডায়েরী থানার একটি গুরুত্বপূর্ণ রেজিষ্টার। প্রতিটি থানায় সাধারণ ডায়েরী রয়েছে। থানা এলাকায় সংঘটিত চুরি , ডাকাতি, খুন,অপমৃত্যু ঘটনা, নিখোঁজ সংবাদ, আসামী গ্রেফতার, আসামী চালান, মহামারি, আইন শৃঙ্খলা অবনতি সংবাদ, হারানো কাগজপত্র, যেমনঃ-এনআইডি, পাসপোর্ট, চেক বহি, জন্ম নিবন্ধন , দলিল , গাড়ীর কাগজপত্র, স্কুল সার্টিফিকেটসহ হারানো যে কোন দলিল বা প্রয়োজনীয় কাগজপত্রের জন্য থানায় সাধারণ ডায়েরী করতে পারবেন।এই জিডি ভবিষ্যতে নতুন কাগজপত্র ইস্যু করার সময় আইনি প্রমাণ হিসেবে প্রয়োজন হয়। তাছাড়া থানায় জিডি করলে সেটি পুলিশের অফিসিয়াল রেকর্ডে থেকে যায়, যা ভবিষ্যতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। থানায় জিডি…