Author: Law Helpline BD

পৃথিবীর বহু দেশে পুলিশ বাহিনীতে চাকরি করা একটি অত্যন্ত সম্মানজনক পেশা হিসেবে বিবেচিত। আইনের সুষ্ঠু প্রয়োগ ও জনসেবার মাধ্যমে অনেক দেশের পুলিশ জনগণের আস্থা অর্জন করেছে। কিন্তু আমাদের দেশে এখনো পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সেই আন্তরিক সম্পর্ক পুরোপুরি গড়ে ওঠেনি। নানা কারণে পুলিশের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়, বিশেষ করে আইনি ক্ষমতার অপব্যবহার নিয়ে সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিনের। এই কারণেই সমাজে একটি লোকপ্রবাদ প্রচলিত “আকাশের যত তারা, পুলিশের তত ধারা।” এটি মূলত পুলিশের বিপুল আইনগত ক্ষমতা এবং আমাদের আইনি সচেতনতার অভাবকে নির্দেশ করে। বাংলাদেশে পুলিশের আইনি ক্ষমতা বুঝতে হলে জানতে হবে আইনগুলো, বাংলাদেশে বর্তমানে ৪০০টিরও বেশি আইন বলবৎ রয়েছে। এর মধ্যে…

Read More

আত্মরক্ষার ব্যাক্তিগত অধিকার নিজের জানমাল ও অপরের জানমাল রক্ষার জন্য আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করার জন্য যে অধিকার প্রয়োগ করা হয় তাই আত্মারক্ষার ব্যাক্তিগত অধিকার।দন্ডবিধি আইনের ৯৯ ধারার বিধিনিষেধ সাপেক্ষে দণ্ডবিধি আইনের ১০০ ধারা মতে দেহ রক্ষা ও ১০৩ ধারা মতে সম্পত্তি ও দেহ রক্ষার জন্য আক্রমণকারীকে আত্মরক্ষার জন্য খুন করা যায়। আজকের পোস্টে যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার জন্য খুন করলেও অপরাধ হবে না তার বিস্তারিত আলোচনা করা হবে। যে সকল ক্ষেত্রে দেহ রক্ষার জন্য মৃত্যু ঘটানো যায় তা আলোচনা করা হল। দণ্ডবিধি আইনের ১০০ ধারা অনুযায়ী ০১।এমন আক্রমণ করা হলে যার প্রকারন্তরে মৃত্যু হবে একামাত্র কারন। ০২। আক্রমণ করা হলে…

Read More

আপনি জানলে অবাক হবেন যে, বাংলাদেশে বলবৎ দণ্ডবিধি (Penal Code) অনুযায়ী যত অপরাধের শাস্তি রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন নির্ধারিত হয়েছে মদ খাওয়ার শাস্তি । তবে মনে রাখতে হবে — মদ বিক্রি বা ব্যবসা করা একটি গুরুতর অপরাধ, যার শাস্তি অনেক বেশি কঠোর। মদ খাওয়ার শাস্তি,  দণ্ডবিধি আইনের ৫১০ ধারা অনুযায়ী: “যে ব্যক্তি প্রকাশ্যে মাতাল অবস্থায় অশোভন আচরণ করে, সে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে,যাহার মেয়াদ ২৪ ঘণ্টা পর্যন্ত হতে পারে, অথবা ১০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে,অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে।” অর্থাৎ, কেউ যদি প্রকাশ্যে মাতাল হয়ে অশোভন আচরণ করেন, তবে তাকে এক দিনের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ টাকা জরিমানা,…

Read More

আপনি হয়ত শিরোনাম দেখে এই পোস্টটি পড়ার জন্য আগ্রহী হয়েছেন। আপনার মনে প্রশ্ন জেগেছে সত্যি কি অপরাধ না করলেও হতে পারে শাস্তি ! আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে হ্যাঁ অপরাধ না করলেও শাস্তি হতে পারে। এই সম্পর্কে আইনে স্পষ্ট একটি বিধান রয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে। পৃথিবীতে মানুষের দ্বারা যত ধরনের অপরাধ সংঘটিত হয় সবগুলো অপরাধের জন্য আইনে শাস্তির বিধান রয়েছে। অপরাধ করলে আইনের দৃষ্টিতে আপনি অপরাধী। কিন্তু কোন কোন সময় আইনের অপব্যবহার হয়ে নিরপরাধ ব্যাক্তিও অপরাধী হতে পারে। কিন্তু এটি কোনক্রমেই কারো কাম্য নয়।  সত্যি বলতে এই রকম একটি আইনের ধারা…

Read More

জিডি (General diary): কিভাবে জিডি করবেন বা থানায় জিডি করার উপায়  সম্পর্কে বিস্তারিত জানার আগে জিডি কি তা জানা প্রয়োজন। জিডি বা জেনারেল ডায়েরি হল থানার একটি গুরুত্বপূর্ণ রেজিষ্টার। থানার কার্যক্রমের বিস্তারিত বিবরণ এই ডায়েরিতে লিপিবদ্ধ থাকে। তাছাড়া সাধারন জনগণের কোন অভিযোগ, চুরির ঘটনা, পাসপোর্ট, চেকবই, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি হারানোর বিষয় লিপিবদ্ধ করা হয়। থানায় জিডি করার উপায় সম্পর্কে বিস্তারিত এই বিষয়ে জানতে হলে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে। আশা করি অনেক তথ্য জানতে পারবেন। থানায় জিডি করার উপায় (How to File a General Diary (GD) at a Police Station): যে কোন বিষয়ে জিডি করতে হলে লিখিত আবেদন করতে…

Read More

মামলা কি (what is case): মামলা কত প্রকার, কারা মামলা করতে পারেন, জানার আগে মামলা কি জানা প্রয়োজন। মামলার ইংরেজি প্রতিশব্দ case. সাধারণত কোন ব্যাক্তি অপরাধের স্বীকার হলে তার লিখিত আবেদনের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়। অথবা ঘটনার অভিযোগকারী পাওয়া না গেলে পুলিশ নিজে বাদী হয়েও মামলা করে থাকেন। তাছাড়া যে  ব্যাক্তি অপরাধের ঘটনা সম্পর্কে জ্ঞাত আছে এই রকম ব্যাক্তিও মামলা করতে পারেন। মামলা কত প্রকার ও কি কি, কিভাবে মামলা করবেন ? এই বিষয়ে বিস্তারিত জানার জন্য  এই পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে। মামলা কত প্রকার ও কি কিঃ মামলা সাধারণত ০৩ (তিন) প্রকার নিচে বিস্তারিত দেওয়া হল। ০১।…

Read More

অপরাধের শিকার কোন ব্যাক্তি, তার কোন আত্মীয়, ঘটনা সম্পর্কে জ্ঞাত আছে, অথবা পুলিশ অফিসার বাদী হয়ে থানায় মামলা বা case করতে পারবেন। থানায় মামলা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে। থানায় মামলা করার নিয়ম: কোন ব্যাক্তিকে থানায় মামলা করতে হলে তাহাকে আগে ঘটনার পুরো বিবরণ দিয়ে লিখিত অভিযোগ করতে হবে। তবে আপনাকে মনে রাখতে হবে আপনার ঘটনার বিষয়ে  অভিযোগ লেখার জন্য থানায় আলাদা লোক নিয়োগ নেই। তাই থানার আশেপাশে কোন রাইটার দিয়ে অথবা থানার ভিতরে কোন পুলিশ সদস্যকে দিয়ে অভিযোগ লিখতে হবে। তারা আপনার ঘটনার মৌখিক বিবরণ শুনে অভিযোগ লিখে দিবে।  আপনাকে শুধুমাত্র ঘটনার তারিখ…

Read More

পুলিশ ক্লিয়ারেন্স কিঃ পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করবেন বিস্তারিত জানার আগে জানা প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্স কি? আপনি যদি কোন কারণে দেশের বাইরে যেতে চান তাহলে পুলিশ ক্লিয়ারেন্স এর প্রয়োজন পড়বে। পুলিশ ক্লিয়ারেন্স হল আপনার নামে কোন মামলা নেই এই সম্পর্কে একটি প্রত্যয়নপত্র। অনেক সময় কোন অপরাধী পাসপোর্ট থাকার কারণে দেশের বাইরে পালিয়ে যায়। পুলিশ ক্লিয়ারেন্স এর মূল উদ্দেশ্য হলো কোন অপরাধী যাহাতে দেশের বাইরে যেতে না পারে তা নিশ্চিত করা। কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করবেনঃ সরকার দেশের সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে পুলিশ ক্লিয়ারেন্স যাহাতে সহজে পাওয়া যায় তার জন্য অনলাইনে আবেদনের ব্যবস্থা করেছে। নিচে পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে…

Read More

জামিনঃ আইনানুগ ভাবে কিছু নির্দিষ্ট শর্ত অনুযায়ী সাময়িক মুক্তি প্রদানকে জামিন বা bail বলে।কিভাবে জামিন নিবেন, জামিনের পদ্ধতি বিস্তারিত জানার আগে জানা প্রয়োজন, আমলের অযোগ্য (ছোট আপরাধ), শিশু অথবা নারীর ক্ষেত্রে থানা থেকে জামিন দেওয়ার বিধান রয়েছে। তবে বেশিরভাগ সময়ই আইনি জটিলতা এড়ানোর জন্য থানা থেকে জামিন দেওয়া হয় না। তাই সাধারণত সকল আসামীকে আদালত থেকে জামিন নেওয়ার জন্য আবেদন করতে হয়। আজকে আমরা কিভাবে জামিন নেবেন, জামিনের পদ্ধতি বিস্তারিত এই পোস্টে আলোচনা করার চেষ্টা করব। আশা করি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। কিভাবে জামিন নেবেনঃ কোন ধরনের মামলা অথবা অভিযোগ আসলে আমরা প্রথমেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি তা ঠিক নয়। কোন ব্যাক্তিকে…

Read More

আমাদের দেশের সাধারণ মানুষের আইন সম্পর্কে অজ্ঞানতার কারণে পুলিশি ঝামেলাকে অনেক ভয় পায়।মামলায় পড়লে কি করবেন তা অজানা থাকা ও আইনের বিষয়ে স্পষ্ট জ্ঞান না থাকা এর অন্যতম কারণ। তাই কোন কারণে পুলিশি ঝামেলা বা মামলায় পড়লে আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়ি। আমাদের মনে রাখতে হবে যে কোন মানুষ মামলা বা অভিযোগ করতে পারেন, বিধায় নিরপরাধ ব্যাক্তিও অভিযুক্ত হতে পারে। তাই মামলায় পড়লে আমাদের করণীয় কি সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।মামলায় পড়লে কি করবেন, কোন বিষয়গুলো জানা জরুরি তার বিস্তারিত আলোচনা করব আশা করি নতুন কিছু জানতে পারবেন। মামলায় পড়লে কি করবেনঃ ০১। প্রথমেই থানা অথবা কোর্ট হতে মামলার…

Read More