আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন
আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।
Author: Law Helpline BD
পর্নোগ্রাফি কিঃ যৌন উত্তেজনা সৃষ্টি কারী কোন অশ্লীল ভিডিও, ছবি, চলচ্চিত্র, নৃত্যকে পর্নোগ্রাফি বলে। পর্নোগ্রাফির কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায়। মারামারি, খুন ও ধর্ষণের মত ঘটনা ঘটে। আজকের পোস্টে পর্ণোগ্রাফি সংক্রান্ত অপরাধের শাস্তি কি এর বিস্তারিত আলোচনা করা হবে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ বাংলাদেশে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও এ সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণের জন্য পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর বিভিন্ন ধারা রয়েছে। যার মাধ্যমে পর্নোগ্রাফি উৎপাদন, পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক মর্যাদা হানি, মোবাইল ফোনে পর্নোগ্রাফি সরবরাহ, পর্নোগ্রাফি প্রদর্শন করে গণউপদ্রব সৃষ্টি, শিশুকে ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদনের মত ঘটনার শাস্তির ব্যবস্থা রয়েছে। ধর্ষিত নারীর পরিচয় পত্রিকায় কেন প্রকাশ করা হয় না ? পর্নোগ্রাফি…
পিতামাতার ভরণপোষণঃ পিতামাতার ভরণপোষণ না করার শাস্তি কি সে সম্পর্কে আইনে বিধান রয়েছে। অথচ আমাদের সমাজে পিতামাতাকে ভরপোষণ না করার মত ঘটনা বর্তমানে অহরহ ঘটছে।পারিবারিক ও নৈতিক শিক্ষার অভাব এর অন্যতম কারণ। পিতামাতা তার সন্তানদের অনেক কষ্ট করে বড় করে তুলেন। সন্তানদের প্রতিষ্ঠিত করার জন্য অনেক পিতা মাতা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেন। কিন্তু সন্তান বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে তাদের পিতামাতার যত্ন নেন না কিংবা অবহেলা করেন। যার ফলে বৃদ্ধ বয়সে অনেক পিতা মাতাকে মানবেতর জীবন যাপন করতে হয়। অনেক সন্তান তার বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে কৃন্ঠাবোধ করেন না। যৌতুকের জন্য খুন, গুরুতর আঘাত, সাধারণ আঘাত করার শাস্তি কি…
আইন ও পুলিশঃ পুলিশের ক্ষমতা ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা কেন গুরুত্বপূর্ণ তা জানার পূর্বে আইন সম্পর্কে জানা প্রয়োজন। আইন হল একটি নিয়ম যা মানুষের সৃষ্টি। দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য অপরিহার্য অংশ হল আইন। কারণ আইন আমাদের শেখায় কি করা যাবে অথবা করা যাবে না।বিভিন্ন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের আইন রয়েছে। ফৌজদারী কার্যবিধি তেমন একটি গুরুত্বপূর্ণ আইন। আইনের কারণে মানুষ বিভিন্ন ধরনের অপরাধ থেকে দূরে থাকে। আর সেই আইন প্রয়োগকারী সংস্থা হচ্ছে পুলিশ বাহিনী। যদিও কিছু আইন প্রয়োগ করার জন্য অন্যন্য বাহিনী বা সংস্থাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে মূল ভূমিকা পালন করে…
ফেসবুক (Facbook): আমাদের দেশের বিরাট একটি অংশ ফেসবুক ব্যবহার করে। বর্তমানে যোগাযোগের অন্যতম একটি মাধ্যম ফেসবুক। ফেসবুক ব্যবহারের ফলে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা, তথ্য আদান-প্রদান, ছবি শেয়ারিং ও মনের অভিব্যক্তি অপরের নিকট প্রকাশ করা আরো সহজ হয়েছে। ইন্টারনেট ব্যবহার করে কিন্তু ফেসবুক ব্যবহার করেন না এমন লোক পাওয়া কঠিন। তাই ফেসবুকে করনীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখা উচিত। আজকের পোস্টের মাধ্যমে ফেসবুকে যে কাজগুলো করলে ১০ বছরের জেল পর্যন্ত হতে পারে তার বিস্তারিত আলোচনা করব। ফেসবুকের অপব্যবহার (Abuse of Facebook): আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে যেমন প্রয়োজনীয় তেমনি এর অব্যবহারে ক্ষতিকারক দিকও রয়েছে। যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকও…
হ্যাকিং (hacking): বর্তমানে আমরা যারা কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক, গুগল ব্রাউজার ব্যবহার করছি তাদের নিকট হ্যাকিং একটি পরিচিত শব্দ। বর্তমানে হ্যাকিং করে ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সংঘটিত হচ্ছে । তাই হ্যাকিং করার শাস্তি কি, হ্যাকিং সহায়তাকারীর কি জেল হয় সে সম্পর্কে জেনে রাখা ভাল। হ্যাকিং সহ ডিজিটাল মাধ্যমে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় বিধান রাখা হয়েছে। আজকের পোস্টের মাধ্যমে হ্যাকিং করার শাস্তি কি, হ্যাকিং সহায়তাকারীর কি জেল হয় কিনা তার বিস্তারিত জানতে পারবেন। ফেসবুকে যে কাজগুলো করলে ১০ বছরের জেল পর্যন্ত হতে পারে। হ্যাকিং কি (What is hacking): যদি কোন…
ডাকাতিঃ ডাকাতি একটি আমলযোগ্য,জামিন অযোগ্য ও আপোষ অযোগ্য অপরাধ। বর্তমানে আমাদের দেশে গৃহ, নৌকা, স্বর্ণের দোকান ও গাড়ি ডাকাতির মত ঘটনা অহরহ ঘটছে। এসব ঘটনায় বিভিন্ন সময় ডাকাতরা পুলিশের হাতে গ্রেফতার হলেও পরবর্তীতে জামিনে বের হয়ে পুনরায় ডাকাতি শুরু করে। দন্ডবিধি আইনে ডাকাতির মত গুরুতর অপরাধের যথেষ্ট শাস্তির বিধান রয়েছে। আজকের পোস্টের মাধ্যমে ডাকাতির শাস্তি কি ও ডাকাতির মালামাল ক্রয় করা অপরাধ কিনা বিস্তারিত আলোচনা করা হবে। ডাকাতি কিঃ যখন পাঁচ বা ততোধিক ব্যাক্তি মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয় ভয় ভীতি বা হুমকি প্রদর্শন করে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় তখন তাকে ডাকাতি বলে। ডাকাতিকালে পাঁচ বা তার উপরে অপরাধী থাকতে হবে…
পাখি ও প্রকৃতিঃ পাখি আমাদের প্রকৃতির অন্যতম প্রধান অংশ। আমাদের দেশে একসময় দেশি-বিদেশি প্রচুর পাখি দেখা যেত।পাখিরা ক্ষেত খামারের ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে। অনেক পাখি ময়লা, মরা জীব জন্তুুর মাংস ভক্ষণ করে পরিবেশ দূষণ রোধ করে।কিন্তু বর্তমানে পাখিদের আবাসস্থল ধ্বংস ও নানা ভাবে পাখি শিকার করার কারণে পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অথচ পাখি শিকার করা শাস্তি যোগ্য অপরাধ। পাখিরা পরিবেশের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তুলে। তাই দেশি-বিদেশি পাখি রক্ষায় আমাদের সচেতন হতে হবে এবং সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ও বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর যথাযথ প্রয়োগ করতে হবে। আজকের পোস্টের মাধ্যমে বন্যপ্রাণী…
অপহরণ কিঃ কোন ব্যাক্তি অন্য কোন ব্যাক্তিকে কোন স্থান হইতে গমন করিবার জন্য জোরপূর্বক বাধ্য করে বা প্রতারণামূলকভাবে প্রলুব্ধ করে তাহলে তা অপহরণ বলিয়া গন্য হবে। তাছাড়া অপহরণ কি ? অপহরণের শাস্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা আজকে আলোচনা করা হবে।সত্যি বলতে কি, বর্তমানে যে সকল অপরাধের সংঘটিত হচ্ছে তার মধ্যে গুম বা অপহরন অন্যতম। প্রতিদিন বিভিন্ন সামাজিক মাধ্যেমে অসংখ্য অপহরন বা গুমের খবর পাওয়া যায়। নারী অপহরণসহ অন্যন্য অপহরণের শাস্তি সম্পর্কে বিস্তারিতঃ খুন, গুরুতর আঘাত, বিবাহ করিতে বাধ্য করা, মুক্তিপণ আদায়, মানব পাচার প্রভৃতি উদ্দেশ্য বিভিন্ন বয়সের মানুষ অপহরণের শিকার হয়। প্রতিটি অপহরণের শাস্তির বিধান আইনে রয়েছে। আজকের পোষ্টের মাধ্যমে নারী…
খুন বা হত্যা (murder): খুন বা হত্যা করা একটি আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপোষঅযোগ্য অপরাধ। যদি কোন ব্যাক্তি খুনের মত অপরাধ করে তাহলে তাকে পুলিশ পরোয়ানা ব্যাতীত অর্থাৎ আদালতের আদেশ ছাড়াই গ্রেফতার করতে পারে। বর্তমানে আমাদের দেশে খুবই ছোট খাট বিষয় নিয়ে খুনের মত ঘটনা ঘটছে। খুন বা হত্যা করার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড। আজকের পোস্টের মাধ্যমে দন্ডবিধি আইন অনুযায়ী খুনের শাস্তি কি, আত্মরক্ষার জন্য চোর বা ডাকাতকে কি হত্যা করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। খুন বা হত্যা কি (what is murder): যদি কোন ব্যাক্তি অপর কোন ব্যাক্তির মৃত্যু নিশ্চিত জেনেও এমন কোন ধরনের…
জিডি (General Dairy): জিডি শব্দটি আমাদের নিকট খুবই পরিচিত। এনআইডি,পাসপোর্ট, চেকবই হারানো, নিখোজ সংবাদ, প্রয়োজনীয় কাগজপত্র হারানো ও বিভিন্ন ধরনের হুমকি ধমকিসহ নানা কারণে থানায় জিডি করা হয়। আজকের পোস্টে জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি কতটা কার্যকর তার বিস্তারিত জানার চেষ্টা করব। জীবনের নিরাপত্তার জন্য জিডিঃ বিভিন্ন কারণে আমাদের হুমকির সম্মুখীন হতে হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হুমকি ধমকির কারণে অনেক সময় প্রাণনাশের মত ঘটনা ঘটে। তাই অনেকে জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করেন। মিথ্যা মামলা দিলে করণীয় ও গ্রেফতার থেকে বাঁচার উপায় ? জিডি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ আমাদের মনে রাখতে হবে আইন আদালত, পুলিশ বিভাগ, বিচার বিভাগ সবই…