Author: Law Helpline BD

সরকারি চাকরিঃ দেশের শিক্ষিত তরুণ তরুণী যে হারে বাড়ছে সে হারে চাকরির শূন্যপদ সৃষ্টি হচ্ছে না। যার কারণে প্রচুর লেখাপড়া করা সত্ত্বেও আমাদের দেশের অনেক তরুণ তরুণীদের বেকার থাকতে হচ্ছে। বর্তমানে সরকারি বা বেসরকারি চাকরির প্রত্যাশীদের প্রতিযোগিতা অত্যন্ত বেশি। তাই আমরা যদি সরকারি চাকরির যথাযথ প্রস্তুতি না নিয়ে লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি তাহলে অসফল হওয়ার সম্ভাবনা থাকবে । আজকে এমন কিছু টিপসের বিষয়ে আলোচনা করব যা সরকারি চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষায় ভালো করার জন্য আপনাদেরকে অনেকটা এগিয়ে রাখবে। লিখিত পরীক্ষার প্রস্তুতিঃ সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষা অনেকটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের পদের ক্ষেত্রে আলাদা আলাদা প্রশ্ন…

Read More

ড্রাইভিং লাইসেন্সঃ ড্রাইভিং লাইসেন্স একটি সনদপত্র যার দ্বারা প্রত্যয়ন করা হয় আপনি গাড়ি চালানোর জন্য উপযুক্ত। যে কোন দেশে গাড়ি চালাতে গেলে এটি অবশ্যই লাগবে। বাংলাদেশ ও তার ব্যতিক্রম নয়। ড্রাইভিং লাইসেন্স ব্যতিত গাড়ি চালনা করা সড়ক ও পরিবহন আইন ২০১৮ অনুযায়ী শাস্তি যোগ্য অপরাধ। তাই লাইসেন্স ব্যতিত গাড়ি চালানো উচিত নয়। ড্রাইভিং লাইসেন্স পেতে যেসব যোগ্যতা লাগে তা নিম্নরূপ।  ড্রাইভিং লাইসেন্স পেতে যোগ্যতা সমূহঃ ০১। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের কমপক্ষে বয়স ১৮ বছর  হতে হবে। ০২। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। ০৩। শিক্ষাগত যোগ্যতা অন্যূন (নিম্নে) অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ০৪।…

Read More

দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তায় আনসার ভিডিপি  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আনসার ভিডিপি একটি স্বনামধন্য বাহিনী। নিয়োগ প্রাপ্ত আনসার ভিডিপির সদস্যরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের দেশে ব্যাটালিয়ন আনসার ও সাধারণ আনসার নামে দুইটি শাখা রয়েছে। প্রতিটি শাখার আলাদা নিয়ম কানুন রয়েছে। আজকে আমরা সাধারণ আনসার ভিডিপি বাহিনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সাধারণ আনসার বাহিনীতে যোগদানের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এজন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির  প্রতি লক্ষ্য রাখতে হবে। তাছাড়া সাধারণ আনসার ভিডিপি বাহিনীতে যোগদানের জন্য উপজেলা বা জেলা আনসার ভিডিপি অফিসে যোগাযোগ করলে নিয়োগ সম্পর্কে তথ্য পাওয়া যাবে। ব্যাটালিয়ন আনসার নিয়োগ, যোগ্যতা, বেতনভাতা বিস্তারিত। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত…

Read More

আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতি সুদক্ষ “ব্যাটালিয়ন আনসার”। ব্যাটালিয়ন আনসার নিয়োগ সম্পর্কে আমাদের অনেক তথ্য অজানা রয়েছে। ব্যাটালিয়ন আনসার বাহিনীর পোষাক, সেনাবাহিনী, পুলিশ বাহিনীর এপিবিএন এর পোষাকের মত একই রকম মনে হয়। কোন বাহিনীর সদস্য বা সচেতন নাগরিক ব্যতীত ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যদের অন্যন্য বাহিনী হতে আলাদা করা কঠিন। ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যদের খুবই স্মার্ট লুকে দেখা যায়। তবে শুধু পোষাকে ব্যাটালিয়ন আনসার বাহিনী স্মার্ট নয়। দক্ষতা ও গুণাবলির দিক দিয়ে এই বাহিনী অনেক সুনাম অর্জন করেছে। বাংলাদেশের অন্যন্য বাহিনীর মতই ব্যাটালিয়ন আনসার দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছে। মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়কালে এই বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস…

Read More

প্রারম্ভঃ ১০৭ ধারা আসলে কি অনেকে জানেন না, এই ধারায় মামলা হলে অনেকে খুব ভয় পেয়ে যান। ১০৭ ধারা কি, এই ধারায় মিথ্যা মামলা হলে সহজে সমাধান কিভাবে করবেন তার বিস্তারিত জানতে হলে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে। ১০৭ ধারা কিঃ আামাদের দেশে বিভিন্ন ধরনের আইন রয়েছে। যেমন দন্ডবিধি,  নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,  যৌতুক আইন ইত্যাদি।  আইন গুলোতে বিভিন্ন ধরনের অপরাধের বর্ণনা ও শাস্তির বিধান রয়েছে। তবে এসব আইনের পাশাপাশি আদালত, বিচার কার্যক্রম পরিচালনার জন্য কিছু বিধান রয়েছে । যা ফৌজদারি কার্যবিধি নামে পরিচিত। আর ১০৭ ধারা হল ফৌজদারী কার্যবিধির একটি বিধান। এই কার্যবিধির বিভিন্ন ধারায় দেশের আইন…

Read More

আমাদের দেশে যে ধারা গুলোয় মামলা হয় তার মধ্যে সবচাইতে পরিচিত হল ৩২৩ ও ৫০৬ ধারা। অনেকেই জানেন না ৩২৩ ও ৫০৬ ধারা প্রকৃতপক্ষে কি। আজকে আমরা উক্ত ধারাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ৩২৩ ও ৫০৬ ধারা কিঃ ৩২৩ ও ৫০৬ ধারা বাংলাদেশ দন্ডবিধি আইনের একটি অংশ। কোন ব্যক্তিকে স্বেচ্ছাকৃত ভাবে আঘাতের জন্য দন্ডবিধি ৩২৩ ধারা ও মারধরের হুমকি প্রদানের জন্য দন্ডবিধি ৫০৬ ধারায় মামলা হয়। মিথ্যা মামলা দিলে করণীয় ও গ্রেফতার থেকে বাঁচার উপায় ? ৩২৩ ধারায় অপরাধঃ দন্ডবিধি আইনের ৩২৩ ধারায় বলা হয়েছে যদি কোন ব্যাক্তি অন্য কোন ব্যক্তিকে আক্রমণ করে স্বেচ্ছাকৃতভাবে আঘাত করে তাহলে অপরাধ হবে। দন্ডবিধি…

Read More

পুলিশ বাহিনীতে তিনটি পদে সরাসরি জনবল নিয়োগ করা হয়। এস আই বা সাব ইন্সপেক্টর নিয়োগ তেমনি একটি পদ। এস আই এর পূর্ণরুপ সাব ইন্সপেক্টর। ইংরেজিতে si (sub inspector). অনেক সময়  উপ-পুলিশ পরিদর্শক ও বলা হয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদটিকে পুলিশ বাহিনীর মেরুদণ্ডও বলা হয়। আজকে এস আই বা সাব ইন্সপেক্টর নিয়োগ, যোগ্যতা, ট্রেনিং, দায়িত্ব, বেতনভাতাদি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। ডিবি DB পুলিশে কিভাবে যোগদান করা যায়, নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষাগত যোগ্যতাঃ অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম স্নাতক বা ডিগ্রি প্রাপ্ত। অন্যন্য যোগ্যতাঃ কম্পিউটার দক্ষতা সম্পন্ন হতে হবে। বয়সঃ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখের মধ্যে বয়স ১৯ বছর হইতে ২৭…

Read More

র‌্যাব  (RAB): স্পেশাল ফোর্সের মধ্যে অন্যতম র‍্যাব। এটি বাংলাদেশের এলিট ফোর্স। অনেকে র‍্যাবে যোগদান করার জন্য RAB কিভাবে হওয়া যায় জানতে চান।RAB এর পূর্ণরুপ হল rapid action battalion. বাহিনীটি ২০০৪ সালের ২৬ মার্চ গঠন করা হয়। প্রায় ১২০০০ জনবল নিয়ে একই বছরের ১৪ এপ্রিল যাত্রা শুরু করে। সন্ত্রাস, জঙ্গি বাদ দমনে “বাংলাদেশ আমার অহংকার” মূল নীতিবাক্য নিয়ে এর পথচলা শুরু।  প্রায় ২০ বছর ধরে অনেক আলোচিত সন্ত্রাসী গ্রেফতার, জঙ্গিবাদ নির্মূল, বিপুল সংখ্যক মাদক উদ্ধারে র‍্যাব এর ভূমিকা খুবই প্রশংসনীয়। সংবাদপত্রের শিরোনামে র‍্যাব RAB এর ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনা প্রায় সময় শুনা যায়। তবুও বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাব এর বিকল্প নেই।…

Read More

সিআইডি (CID) ও সোয়াট (SWAT): সিআইডি CID সিরিয়াল দেখতে ভালোবাসে না এমন লোক কমই দেখা যায়। তাছাড়া ঢাকা অ্যাটাক ছবিতে সোয়াট SWAT সম্পর্কে সন্ত্রাস বিরোধী অভিযানে খুবই সুন্দর আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা হয়েছে। যার কারণে সিআইডি CID সোয়াট SWAT সম্পর্কে জানার জন্য অনেকে খুবই আগ্রহী। তাছাড়া অনেকে বাহিনী দুটি সম্পর্কে জানতে চান। অনেকে আবার স্পেশাল ফোর্সগুলোতে যোগদান করতে চায়। তবে যে কারণেই জানতে চান না কেন আপনাদের বাহিনী দুটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। সিআইডি (CID) কিঃ সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট)। বাংলাদেশ পুলিশের একটি প্রাচীন বিশেষায়িত ইউনিট। সিআইডি সন্ত্রাসবাদ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, জালিয়াতি মামলা, প্রতারণা মামলা তদন্তে কাজ করে। তাছাড়া…

Read More

বাংলাদেশ পুলিশের একটি ইউনিট ডিবি। বাংলা অর্থ গোয়েন্দা শাখা। অনেকে ডিবি DB পুলিশে কিভাবে যোগদান করা যায় সে বিষয়ে জানতে চান। ডিবি DB পুলিশে যোগদান বিষয়ে আজকে বিস্তারিত জানতে পারবেন। ডিবি পুলিশঃ DB শব্দের পূর্ণরুপ হল (Detective Branch). এটি ১৯৯৭ সালে গঠন করা হয়। ডিবি DB পুলিশের সদর দপ্তর, ঢাকার মিন্টো রোডে অবস্থিত। ডিবি গঠনের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত সফলতার সাথে সম্পন্ন করেছে।প্রতিটি জেলায় ডিবি DB পুলিশের শাখা রয়েছে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ পদবীর একজন পুলিশ কর্মকর্তা গোয়েন্দা শাখার দায়িত্বে রয়েছেন। বর্তমানে হারুন-অর-রশিদ,ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ডিবি শাখার প্রধান। ৯৯৯ এর সেবা সমূহ কি…

Read More