আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন
আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।
Author: Law Helpline BD
অপরাধের শিকার কোন ব্যাক্তি, তার কোন আত্মীয়, ঘটনা সম্পর্কে জ্ঞাত আছে, অথবা পুলিশ অফিসার বাদী হয়ে থানায় মামলা বা case করতে পারবেন। থানায় মামলা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে। থানায় মামলা করার নিয়ম: কোন ব্যাক্তিকে থানায় মামলা করতে হলে তাহাকে আগে ঘটনার পুরো বিবরণ দিয়ে লিখিত অভিযোগ করতে হবে। তবে আপনাকে মনে রাখতে হবে আপনার ঘটনার বিষয়ে অভিযোগ লেখার জন্য থানায় আলাদা লোক নিয়োগ নেই। তাই থানার আশেপাশে কোন রাইটার দিয়ে অথবা থানার ভিতরে কোন পুলিশ সদস্যকে দিয়ে অভিযোগ লিখতে হবে। তারা আপনার ঘটনার মৌখিক বিবরণ শুনে অভিযোগ লিখে দিবে। আপনাকে শুধুমাত্র ঘটনার তারিখ…
পুলিশ ক্লিয়ারেন্স কিঃ পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করবেন বিস্তারিত জানার আগে জানা প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্স কি? আপনি যদি কোন কারণে দেশের বাইরে যেতে চান তাহলে পুলিশ ক্লিয়ারেন্স এর প্রয়োজন পড়বে। পুলিশ ক্লিয়ারেন্স হল আপনার নামে কোন মামলা নেই এই সম্পর্কে একটি প্রত্যয়নপত্র। অনেক সময় কোন অপরাধী পাসপোর্ট থাকার কারণে দেশের বাইরে পালিয়ে যায়। পুলিশ ক্লিয়ারেন্স এর মূল উদ্দেশ্য হলো কোন অপরাধী যাহাতে দেশের বাইরে যেতে না পারে তা নিশ্চিত করা। কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করবেনঃ সরকার দেশের সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে পুলিশ ক্লিয়ারেন্স যাহাতে সহজে পাওয়া যায় তার জন্য অনলাইনে আবেদনের ব্যবস্থা করেছে। নিচে পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে…
জামিনঃ আইনানুগ ভাবে কিছু নির্দিষ্ট শর্ত অনুযায়ী সাময়িক মুক্তি প্রদানকে জামিন বা bail বলে।কিভাবে জামিন নিবেন, জামিনের পদ্ধতি বিস্তারিত জানার আগে জানা প্রয়োজন, আমলের অযোগ্য (ছোট আপরাধ), শিশু অথবা নারীর ক্ষেত্রে থানা থেকে জামিন দেওয়ার বিধান রয়েছে। তবে বেশিরভাগ সময়ই আইনি জটিলতা এড়ানোর জন্য থানা থেকে জামিন দেওয়া হয় না। তাই সাধারণত সকল আসামীকে আদালত থেকে জামিন নেওয়ার জন্য আবেদন করতে হয়। আজকে আমরা কিভাবে জামিন নেবেন, জামিনের পদ্ধতি বিস্তারিত এই পোস্টে আলোচনা করার চেষ্টা করব। আশা করি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। কিভাবে জামিন নেবেনঃ কোন ধরনের মামলা অথবা অভিযোগ আসলে আমরা প্রথমেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি তা ঠিক নয়। কোন ব্যাক্তিকে…
আমাদের দেশের সাধারণ মানুষের আইন সম্পর্কে অজ্ঞানতার কারণে পুলিশি ঝামেলাকে অনেক ভয় পায়।মামলায় পড়লে কি করবেন তা অজানা থাকা ও আইনের বিষয়ে স্পষ্ট জ্ঞান না থাকা এর অন্যতম কারণ। তাই কোন কারণে পুলিশি ঝামেলা বা মামলায় পড়লে আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়ি। আমাদের মনে রাখতে হবে যে কোন মানুষ মামলা বা অভিযোগ করতে পারেন, বিধায় নিরপরাধ ব্যাক্তিও অভিযুক্ত হতে পারে। তাই মামলায় পড়লে আমাদের করণীয় কি সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।মামলায় পড়লে কি করবেন, কোন বিষয়গুলো জানা জরুরি তার বিস্তারিত আলোচনা করব আশা করি নতুন কিছু জানতে পারবেন। মামলায় পড়লে কি করবেনঃ ০১। প্রথমেই থানা অথবা কোর্ট হতে মামলার…
চুরি কাকে বলেঃ আমাদের দেশে বিভিন্ন ধরনের চুরির ঘটনা অহরহ ঘটছে। অভ্যাসগত ও পেশাদার দুই ধরনের চুরির শাস্তি আইনে রয়েছে। চুরির শাস্তি কি? গৃহ হইতে চুরি করলে কত দিনের জেল হয় তা জানার আগে চুরি কাকে বলে আলোচনা করা প্রয়োজন।আইনের ভাষায় যদি কোন ব্যাক্তি অপর কোন ব্যাক্তির দখল হইতে উক্ত ব্যাক্তির সম্মতি ব্যতিরেকে কোন অস্থাবর সম্পত্তি অসৎ উদ্দেশ্য এক স্থান হইতে অন্য স্থানান্তর করে তখন থাকে চুরি বলে। চুরি করার ক্ষেত্রে নিম্নলিখিত ০৫ টি কারণ থাকতে হবে। ০১। ব্যাক্তির সম্মতি ব্যাতিরেকে। ০২। অস্থাবর সম্পত্তি হতে হবে। ০৩। অসৎ উদ্দেশ্য থাকতে হবে। ০৪। অসাধুভাবে স্থানান্তর করতে হবে। ০৫। কোন ব্যাক্তির দখল…
জুয়া কিঃ আইনের দৃষ্টিতে জুয়ার সংজ্ঞা হলো “যদি কোন ব্যাক্তি বা ব্যাক্তিগণ কোন গৃহ, তাবু, কক্ষ বা প্রাচীর বেষ্টিত স্থান, প্রাঙ্গণ,গাড়ীতে যে কোন স্থানের মালিক বা ব্যবহারকারী অর্থের বিনিময়ে ক্রীড়া অনুষ্ঠান করে তখন থাকে জুয়া বলে”। জুয়া খেলার শাস্তি কি, জুয়া খেলার জন্য স্থান দিলে কি অপরাধ হবে এই বিষয়ে বিস্তারিত জানতে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়তে পারেন আশা করি নতুন তথ্য জানতে পারবেন। মামলায় পড়লে করণীয় কি জেনে রাখুন ! জুয়া খেলার শাস্তি কিঃ কোন গৃহে তাবু বা কক্ষে, প্রাঙ্গণে বা প্রাচীর বেষ্টিত স্থানে ব্যাক্তি বা ব্যাক্তিগণকে তাস, পাশা, কাউন্টার অর্থ বা অন্য কোন সরঞ্জামসহ কাউকে পাওয়া যায় তাহলে…
যৌতুকঃ যৌতুক একটি সামাজিক ব্যাধি। যৌতুক প্রথা সমাজ থেকে নির্মূল করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ পাস করা হয়। পরবর্তীতে ২০০৩ ও সর্বশেষ ২০১৮ সালে আইনটি সংশোধন করা হয়। আজকে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী যৌতুক কাকে বলে, যৌতুকের জন্য খুন, গুরুতর আঘাত, সাধারণ আঘাত করার শাস্তি কি আলোচনা করব। বিস্তারিত জানতে হলে পোষ্টটি মনোযোগ সহকারে পড়তে হবে। যৌতুক কাকে বলেঃ কোন বর, বরের পিতামাতা বা তার পক্ষের কোন আত্মীয় যদি বিবাহের সময়, বিবাহের পূর্বে, বৈবাহিক সম্পর্ক স্থির থাকাকালে,বিবাহ স্থির রাখার শর্তে বা বিবাহের পণ হিসেবে কনে পক্ষের নিকট অর্থ, সামগ্রী বা অন্য কোন…
নারীরা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়। যার খবর মাঝে মধ্যে বিভিন্ন পত্রিকায় আসে। তবে লক্ষ্য করে দেখবেন ধর্ষিত নারীর বা শ্লীলতাহানির শিকার কোন নারীর ছবি কিংবা পরিচয় পত্রিকায় দেওয়া হয় না। এ নিয়ে হয়তো আপনি গুরুত্ব সহকারে চিন্তা করেননি। তবে সচেতন নাগরিক হিসেবে বিষয়টি জানা প্রয়োজন। এই পোস্টের মাধ্যমে কেন ধর্ষিত নারীর পরিচয় পত্রিকায় প্রকাশ করা হয় না তা আলোচনা করা হল। পোস্টটি মনোযোগ সহকারে পড়লে এ বিষয়ে নতুন তথ্য জানতে পারবেন। ধর্ষণের শাস্তি কি ? ধর্ষণের চেষ্টা করলে কত দিনের কারাদন্ড হয়। নির্যাতিতা নারীর ছবি ও পরিচয় প্রকাশ করার সাথে আত্মসম্মানের বিষয়টি জড়িত। অনেক নারী রয়েছে যারা নির্যাতনের শিকার…
আমরা সবাই জানি চিকিৎসার সময় রোগী মারা গেলেও ডাক্তারের অপরাধ হয় না। অনেক সময় ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলা হয়। কিন্তু তা সত্বেও লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ সময় ডাক্তারের সাজা হয় না। এমনকি তাদের বিরুদ্ধে অভিযোগই করা যায় না। কিন্তু কেন তাদের অপরাধে হয় না, তা হয়তো আমরা গভীরভাবে চিন্তা করি না। প্রকৃতপক্ষে এর যেমন মানবিক দিক রয়েছে তেমনি আইনগত দিকও রয়েছে। চিকিৎসার সময় রোগী মারা গেলে ডাক্তারের কেন অপরাধ হয় না এ সম্পর্কে বিস্তারিত জানতে পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে। ১ম কারনঃ ডাক্তাররা রোগীদের চিকিৎসার মত গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকে। তাদের মৃত্যু পথযাত্রী অনেক রোগীর চিকিৎসা করতে হয়।…
ইভটিজিং কিঃ ইভটিজিং আমাদের দেশে একটি পরিচিত শব্দ। ইভটিজিং একটি মারাত্মক অপরাধ এবং এ সংক্রান্ত অপরাধের জন্য আইনে শাস্তি রয়েছে। ইভটিজিং সম্পর্কে বিস্তারিত বলতে গেলে, যদি কোন ব্যাক্তি বা ব্যাক্তিগণ এমন কোন আচার আচরণ বা কার্যকলাপ করে যা যৌনতার ইঙ্গিত দেয় বা কোন ব্যাক্তি যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্য কোন নারীর অঙ্গ স্পর্শ করে শ্লীলতাহানি করে তাকে ইভটিজিং বা যৌননিপীড়ন বলে। ইভটিজিং ও যৌননিপীড়ন এর কারণঃ অসংস্কৃতি, অশ্লীল সিনেমা, সন্ত্রাসী কার্যকলাপের ছবি, বিভিন্ন প্রকারের অশ্লীল ভিডিও দেখে আমাদের সমাজের কতিপয় বখাটে যুবক দ্বারা স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ যেকোনো বয়সের নারী শ্রমজীবী, চাকরিজীবী ও বিভিন্ন পেশায় কর্মরত নারীরা ইভটিজিংয়ের শিকার হয়। ইভটিজিং ও…