আইনী পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন
আইনী পরামর্শ ও সাম্প্রতিক আইনগত আপডেট পেতে ইমেইলে সাবস্ক্রাইব করুন।
Author: Law Helpline BD
অপরাধঃ যে সকল কাজ আইনে করতে বলা হয়েছে তা না করলে অথবা যে সকল কাজ আইনে না করতে বলা হয়েছে তা করাই হল অপরাধ। ছোট বড় বিভিন্ন ধরনের অপরাধ রয়েছে। অপরাধের ধরণ ও প্রকৃতি অনুসারে বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে। অপরাধের শাস্তি হিসেবে জেল জরিমানা করা হয়। আবার কিছু অপরাধ করলে আইনে মৃত্যুদন্ড দেওয়ার বিধান রয়েছে। আজকে বাংলাদেশে প্রযোজ্য কোন অপরাধ করলে আপানার মৃত্যুদন্ড দেওয়ার বিধান রয়েছে তা আলোচনা করা হবে। পোষ্টটি মনোযোগ সহকারে পড়লে নতুন তথ্য জানতে পারবেন। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধঃ যদি কোন ব্যাক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে,করার উদ্যেগ গ্রহন বা সহায়তা করে তাহলে উক্ত অপরাধের জন্য মৃত্যুদন্ডের বিধান…
ভূমিকা বাংলাদেশে প্রায়ই ফাঁসিতে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু ও বিষপানে মৃত্যুর ঘটনা দেখা যায়। কিন্তু অনেক সময় হত্যার ঘটনাকে ধামাচাপা দিতে এগুলোকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়।তবে, ময়নাতদন্ত (Post Mortem) এর মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব।তবুও প্রাথমিকভাবে কিছু শারীরিক লক্ষণ দেখে বোঝা যায় মৃত্যুটা হত্যা নাকি আত্মহত্যা — ফাঁসি, পানিতে ডোবা, না কি বিষপানের কারণে হয়েছে। 🌊 পানিতে ডুবে মৃত্যুর লক্ষণসমূহ পানিতে বা অন্য কোনো তরল পদার্থে ডুবে শ্বাসরোধজনিত মৃত্যু হলে তাকে “নিমজ্জিত মৃত্যু (Drowning Death)” বলা হয়। এর কিছু প্রধান লক্ষণ নিচে দেওয়া হলো – মৃত ব্যক্তির হাত মুষ্টিবদ্ধ থাকে এবং হাতে কাঁদা, বালি বা আগাছা লেগে…
ধর্ষণ কিঃ যদি কোন ব্যাক্তি স্ত্রীলোকের ইচ্ছার বিরুদ্ধে, সম্মতি ব্যতিত, কিংবা মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে সম্মতিসহ যৌন সঙ্গম করে তাহলে থাকে ধর্ষণ বলে। (ধর্ষণের সংজ্ঞা দন্ডবিধি ৩৭৫ ও নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-২০১৮) এর ২(ঙ) ধারায় বর্ণিত আছে) ধর্ষণ একটি মারাত্মক অপরাধ তা বলার অপেক্ষা রাখে না। আমাদের সমাজে দিন দিন ধর্ষণের মত গর্হিত অপরাধ বেড়েই চলেছে। আইনে ধর্ষণের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।ধর্ষণের মত একটি গর্হিত অপরাধের শাস্তি কি তা অনেকেই জানেন না।নিচে প্রকারভেদ অনুযায়ী ধর্ষণের শাস্তি কি, কত দিনের জেল ও জরিমানা হতে পারে তা দেওয়া হল। কোন অপরাধগুলো করলে আপনার মৃত্যুদন্ড হতে…
ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল কিংবা কাবাডির মতো বিভিন্ন খেলাধুলায় আমরা প্রায়ই অংশগ্রহণ করি। শরীর ও মন ভালো রাখতে হলে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরের ব্যায়ামই নয়, এটি আমাদের মানসিক প্রশান্তি, পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বও বাড়ায়। তবে অনেক সময় খেলাধুলার সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়। কেউ আহত হয়, কখনও আবার মৃত্যুর মতো ভয়াবহ ঘটনাও ঘটে। কিন্তু এমন ঘটনার পরও আমরা সাধারণত কাউকে দায়ী করি না কিংবা অভিযোগও করি না। প্রশ্ন হলো — খেলাধুলার সময় কেউ আহত বা মারা গেলে কেন অপরাধ হয় না?এর সঠিক ও স্পষ্ট কারণ রয়েছে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৮৭ ধারায়। সরকার কি মৃত্যুদণ্ড বা কারাদণ্ড বাতিল…
সরকার কি মৃত্যুদণ্ড বা কারাদণ্ড বাতিল করতে পারেন? (বাংলাদেশের আইন অনুযায়ী বিশ্লেষণ) বাংলাদেশে অপরাধের ধরন ও গুরুতরতার উপর ভিত্তি করে আদালত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড প্রদান করে থাকে। অপরাধীরা অনেক সময় এসব রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে খালাস বা দণ্ড হ্রাসের আবেদন জানাতে পারেন। উচ্চ আদালত অনেক ক্ষেত্রে নিম্ন আদালতের রায় বহাল রাখে, আবার অনেক সময় খালাসও দিয়ে থাকে। তবে, আদালতের রায়ের বাইরে থেকেও সরকার বা মহামান্য রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতার মাধ্যমে কোনো অপরাধীর দণ্ডমুক্তি, দণ্ড হ্রাস বা মৃত্যুদণ্ড বাতিল করতে পারেন।এ বিষয়ে বাংলাদেশ দণ্ডবিধি (Penal Code)-এর ধারা ৫৪, ৫৫ ও ৫৫-ক-এ বিশেষ বিধান রয়েছে। ফৌজদারি মামলা কত প্রকার…
বাংলাদেশ পুলিশঃ পুলিশ বাহিনী একটি সেবামূলক প্রতিষ্ঠান। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের জান মালের নিরাপত্তা ও অপরাধীকে আইনে আওতায় আনা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে । সেই পুলিশ বাহিনীর মধ্যে বেশিরভাগ সদস্য পুলিশ কনস্টেবল। তাই যারা পুলিশ কনস্টেবল সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক তাদের জন্য পুলিশ কনস্টেবল নিয়োগ, যোগ্যতা, ট্রেনিং ও বেতনভাতাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। তবে একটা বিষয় মনে রাখা উচিত অপরাধ প্রক্রিয়া পরিবর্তন, দেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা নিয়ন্ত্রণে অপর্যাপ্ত পুলিশ থাকার কারণে আমাদের দেশে এটি মারাত্মক চ্যালেঞ্জিং পেশা হয়ে দাড়িয়েছে। তবুও দেশের সাধারণ জনগণের সেবা করার মনমানসিকতা ও দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে অনেক তরুণ তরুণী এই…
বাংলাদেশ পুলিশের রেশনঃ বাংলাদেশ পুলিশের রেশনের পরিমাণ/সামগ্রী/তালিকায় কি কি রেশন সামগ্রী পেয়ে থাকেন তা জানার আগ্রহ অনেকের মধ্যে রয়েছে। যে কোন পদবির একজন পুলিশ সদস্য চাকরিতে যোগদান করার ০১ (এক) সদস্য রেশন সামগ্রী পেয়ে থাকেন। বিয়ে করার পর ০২ (দুই) সদস্য এবং সন্তান জন্ম নিলে ০২ সন্তান, স্ত্রী ও নিজেসহ সর্বোচ্চ ০৪ (চার) সদস্য রেশন পেয়ে থাকেন। পুলিশ সদস্যদের রেশনের মধ্যে সাধারণত চাল, ডাল, তেল, আটা, চিনি পেয়ে থাকেন। তাছাড়া অনেক সময় পোলাও চাল পেয়ে থাকেন। অনেকে মনে করেন পুলিশ সদস্যরা গুড়া দুধসহ অন্যন্য রেশন সামগ্রী পান বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। পুলিশ সদস্যরা কি কি রেশন পেয়ে থাকেন তার তথ্য নিম্নরুপ।…
পরকিয়া বা ব্যভিচারঃ পরকিয়ার শাস্তি কি জানার পূর্বে আইনী ভাষায় পরকিয়া কি জানা প্রয়োজন। পরকিয়া হল যদি কোন ব্যাক্তি অন্য কোন ব্যাক্তির সম্মতি ব্যতীত তার স্ত্রীর সাথে যৌনসঙ্গম করে বা কোন ব্যাক্তি যদি জানে যে কোন নারী অন্য কোন ব্যাক্তির স্ত্রী তা জানা সত্ত্বেও উক্ত নারী সাথে যৌনসঙ্গম করে উক্ত যৌনসঙ্গম যদি ধর্ষণের অপরাধে দোষী না হয় তাহলে তা পরকিয়া বা ব্যভিচারের অপরাধে অপরাধী হবে। বর্তমানে আমাদের দেশে নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, সামাজিক অবক্ষয় ও ধর্মীয় শিক্ষার অভাবে পরকিয়া বা ব্যভিচার দিন দিন বেড়েই চলেছে। যার কারণে দাম্পত্য জীবনে কলহ বা বিবাহ বিচ্ছেদ মত ঘটনা প্রতিনিয়ত ঘটছে। থানায় মামলা করার…
ডিএনএ কি (DNA): ডিএনএ কি, ডিএনএ প্রযুক্তি কেন গুরুত্বপূর্ণ অনেকেই জানেন না। ডিএনএ কি জানতে হলে প্রথমে DNA এর পূর্ণরুপ জানা প্রয়োজন। DNA এর পূর্ণরুপ হলো deoxyribo nucleic acid. দেহের প্রত্যেকটি কোষের অভ্যন্তরে এই এসিড বিরাজ করে। ডিএনএ এর ভিন্নতায় মানুষ পায় ভিন্ন আকৃতি। বর্তমানে অপরাধ উদঘাটন ও অপরাধী শনাক্তকরণে ডিএনএ প্রযুক্তি নির্ভুল সঠিক প্রমাণ দিতে সক্ষম। একজন ব্যক্তি ক্রোমোজোমে ডিএনএ পাওয়া যায়। এছাড়াও রক্ত বীর্য চুল হইতে ডিএনএ পাওয়া যায়। এসব বিশ্লেষণ করে প্রযুক্তিবিদগণ সঠিক মতামত দিয়ে থাকেন। ডিএনএ প্রযুক্তি কেন গুরুত্বপূর্ণ: বিভিন্ন অমীমাংসিত বিষয় যে গুলো সাধারণ ভাবে সমাধান করা কঠিন, ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে তা সহজেই নিষ্পত্তি…
যৌতুকঃ যৌতুক অর্থ বিবাহের সময়, বিবাহের পূর্বে, বৈবাহিক সম্পর্ক স্থির থাকাকালে, বিবাহ অব্যাহত রাখার শর্তে, বিবাহের পণ বাবদ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যখন এক পক্ষ অন্য পক্ষের কাছে কোন অর্থ, সামগ্রী বা কোন বস্তু দাবি, গ্রহণ ও প্রদান করে থাকে তখন থাকে যৌতুক বলে। যৌতুক একটি সামাজিক ব্যাধি। পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, নৈতিকতার অভাব, কুসংস্কার, দেশের প্রচলিত প্রথার কারণে যৌতুক নির্মূল করা সম্পূর্নরুপে সম্ভব হচ্ছে না। যৌতুক প্রথা নির্মূলের জন্য বাংলাদেশের, যৌতুক নিরোধ আইন ২০১৮ এর বিভিন্ন ধারা অনুযায়ী শাস্তির ব্যবস্থা রয়েছে। যৌতুকের জন্য খুন, গুরুতর আঘাত, সাধারণ আঘাত করার শাস্তি কি ? যৌতুক দাবি করার শাস্তিঃ যদি বিবাহের কোন এক…